খুঁজুন

আসসালামু আলাইকুম

[bangla_day], [english_date], [bangla_date]

খাল খননের দাবিতে লৌহজং ইউএনও বরাবর আড়িয়ল-টঙ্গীবাড়ী খালরক্ষা পরিষদের আবেদন

আব্দুল্লাহ খান
প্রকাশিত: Sunday, ১০ মে, ২০২৬, ৭:২৯ pm
খাল খননের দাবিতে লৌহজং ইউএনও বরাবর আড়িয়ল-টঙ্গীবাড়ী খালরক্ষা পরিষদের আবেদন
২৮

 

মুন্সিগঞ্জের লৌহজং ও টঙ্গীবাড়ী উপজেলার বিভিন্ন খাল খননের দাবিতে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বরাবর আবেদন করেছে আড়িয়ল-টঙ্গীবাড়ী খালরক্ষা পরিষদ। শনিবার (১০ মে) সংগঠনটির সদস্য সচিব মো. অনিক শেখ স্বাক্ষরিত এ আবেদন জমা দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সাধারণ সম্পাদক মাসুম হাসান আফিফ।

আবেদনে বলা হয়, পদ্মা নদী ও গৌরগঞ্জ খাল (ডহরী-তলতলা) থেকে প্রবাহিত কলমা, ডহরী ও মারিয়ালয় এলাকার বিভিন্ন খালের মুখ দীর্ঘদিন ধরে অবৈধ দখল ও ভরাট হয়ে থাকায় পানি চলাচল ব্যাহত হচ্ছে। এর ফলে কলমা এলাকা থেকে শুরু করে আড়িয়ল, টঙ্গীবাড়ী ও লৌহজং অঞ্চলের বিভিন্ন খাল প্রায় মৃতপ্রায় হয়ে পড়েছে।

এতে আরও উল্লেখ করা হয়, খালগুলো ভরাট হয়ে যাওয়ায় মাছচাষ, সেচ ব্যবস্থা ও দুর্যোগকালীন পানি নিষ্কাশনে চরম দুর্ভোগ সৃষ্টি হচ্ছে। কৃষিজমির উর্বরতা কমে যাচ্ছে এবং ফসল উৎপাদনে অতিরিক্ত সার ও কীটনাশক ব্যবহার করতে হচ্ছে। পাশাপাশি সাঁতার কাটা, নৌকাবাইচ ও পালতোলা নৌকার মতো ঐতিহ্যবাহী সংস্কৃতিও হারিয়ে যেতে বসেছে।

খালগুলোর মুখ দ্রুত উদ্ধার ও পুনঃখননের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে আবেদনের শেষে বলা হয়, “খাল বাঁচলে বাঁচবে কৃষক, বাঁচবে দেশ, হবে সোনার বাংলাদেশ।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতু বলেন, “বিষয়টি সম্পর্কে আমরা অবগত আছি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

টঙ্গীবাড়ীতে ধর্ষণচেষ্টার অভিযোগকে ‘মিথ্যা ও ষড়যন্ত্রমূলক’ দাবি করে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Wednesday, ২০ মে, ২০২৬, ৮:৩৭ pm
টঙ্গীবাড়ীতে ধর্ষণচেষ্টার অভিযোগকে ‘মিথ্যা ও ষড়যন্ত্রমূলক’ দাবি করে সংবাদ সম্মেলন

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় এক যুবকের বিরুদ্ধে আনা ধর্ষণচেষ্টার অভিযোগকে ‘মিথ্যা, বানোয়াট ও পরিকল্পিত ষড়যন্ত্র’ দাবি করে সংবাদ সম্মেলন করেছেন অভিযুক্তের পরিবারের সদস্যরা। তাদের অভিযোগ, দীর্ঘদিনের জমিজমা–সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষ একটি চক্র সামাজিকভাবে হেয়প্রতিপন্ন ও হয়রানির উদ্দেশ্যে এ অভিযোগ সাজিয়েছে।
বুধবার (২০ মে) বিকেলে উপজেলার রংমেহার বিক্রমপুর টঙ্গীবাড়ী ডিগ্রি কলেজসংলগ্ন টঙ্গীবাড়ী প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন অভিযুক্ত জনি শেখের পরিবারের সদস্যরা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, উপজেলার ধীপুর দক্ষিণ পাড়া এলাকার জনি শেখ (২২), পিতা জসিম শেখের বিরুদ্ধে প্রতিবেশী মোয়াজ্জেম শেখ থানায় ধর্ষণচেষ্টার অভিযোগ এনে লিখিত আবেদন করেছেন। তবে অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও পূর্বপরিকল্পিত বলে দাবি করেন পরিবারের সদস্যরা।

তাদের ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। সেই বিরোধের জের ধরে মোফাজ্জল হোসেন শেখ (৩৫), মোয়াজ্জেম শেখ (৪৫), পারভেজ শেখ (৩০), সোহাগ শেখ (৩২) এবং প্রতিবন্ধী মুন্নী আক্তারকে ব্যবহার করে জনি শেখের বিরুদ্ধে ‘মিথ্যা ধর্ষণচেষ্টার নাটক’ সাজানো হয়েছে বলে অভিযোগ তোলা হয়।

সংবাদ সম্মেলনে জনি শেখের বাবা জসিম শেখ বলেন, “আমার ছেলে সম্পূর্ণ নির্দোষ। পূর্ব শত্রুতার জেরে তাকে পরিকল্পিতভাবে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। আমরা প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানাচ্ছি।”
অভিযুক্ত জনি শেখ বলেন, “যে সময় ঘটনার কথা বলা হচ্ছে, সে সময় আমি টঙ্গীবাড়ি বাজারের একটি ফুলের দোকানে কর্মরত ছিলাম। সেখানে সিসিটিভি ফুটেজও রয়েছে। তারপরও আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে মানহানি করা হচ্ছে।”
জনি শেখের মা খোরশেদা বেগম বলেন, “আমার ছেলেকে অন্যায়ভাবে অভিযুক্ত করায় সে মানসিকভাবে ভেঙে পড়েছে। আমরা সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার চাই।”
এ বিষয়ে টঙ্গীবাড়ী থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল হক ডাবলু বলেন, “এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

টঙ্গীবাড়ীতে প্রশাসনের অভিযানে যুবদল নেতার বেকু ভেঙে দেওয়ায় সাংবাদিকদের উপর হামলা

হোসেন হাওলাদার
প্রকাশিত: Tuesday, ১৯ মে, ২০২৬, ১০:০৬ am
টঙ্গীবাড়ীতে প্রশাসনের অভিযানে যুবদল নেতার বেকু ভেঙে দেওয়ায় সাংবাদিকদের উপর হামলা

 

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে অবৈধভাবে বেকু (এক্সকাভেটর) দিয়ে ফসলি জমি কাটার ঘটনায় প্রশাসনের অভিযানের পর দুই সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে উপজেলা যুবদল নেতা ইকরাম মল্লিক ও তার সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় আদালতে মামলা দায়ের করা হয়েছে।

জানা যায়, রোববার বিকেলে উপজেলার সিদ্দেশ্বরী বাজারের পূর্ব পাশে রাউৎভোগ বিল এলাকায় অবৈধভাবে ফসলি জমি কাটার অভিযোগে টঙ্গীবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওয়াজেদ ওয়াসিফ ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। এ সময় অভিযানে ব্যবহৃত বেকু মেশিনটি বিনষ্ট করা হয়।

অভিযোগ রয়েছে, প্রশাসনের অভিযানে বেকু মেশিনটি বিনষ্ট করার ঘটনায় ক্ষুব্ধ হয়ে রাত আনুমানিক ৮টার দিকে সিদ্দেশ্বরী বাজার এলাকায় টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকার প্রতিনিধি ফিরুজ আলম বিপ্লব এবং দৈনিক সময় বাংলাদেশ পত্রিকার প্রতিনিধি হোসেন হাওলাদারের ওপর হামলা চালানো হয়।

ভুক্তভোগী সাংবাদিক ফিরুজ আলম বিপ্লব অভিযোগ করে বলেন, “উপজেলা যুবদল নেতা ইকরাম মল্লিক, ছাত্রদল নেতা সজিব রায়হান, পাচগাঁও ইউনিয়ন কৃষকদলের সভাপতি দেলোয়ার হোসেন, পাচগাঁও ইউনিয়ন যুবদল নেতা সোহেল মোল্লাসহ ১০-১২ জন আমার চাচা শাহিন শেখ এর দোকানে এসে আমার ওপর অতর্কিত হামলা চালায় এবং মারধর করে।”

আহত অপর সাংবাদিক হোসেন হাওলাদার বলেন, ইকরাম মল্লিক আমাকে ফোন করে সিদ্ধেশ্বরী বাজারে এনে মারধর করেন। এসময় তার সাথে আরো ১০-১৫ জন সন্ত্রাসী ছিলো। ইকরাম মল্লিক বলেন,আমরা নাকি তার বেকুর তথ্য প্রশাসন কে দিয়েছি।

হামলার পর স্থানীয় এলাকাবাসী আহত দুই সাংবাদিককে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে তারা চিকিৎসা গ্রহণ করেন।

ঘটনার পর ভুক্তভোগীরা আদালতে মামলা দায়ের করেছেন বলে জানা গেছে।

তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত উপজেলা যুবদল নেতা ইকরাম মল্লিক। মুঠোফোনে তিনি বলেন, “আমি সাংবাদিকদের মারধর করিনি, শুধু কথা কাটাকাটি হয়েছে।”

এ ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলসহ এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মামলার পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

“মিজানুর রহমান সিনহা ছিলেন অমায়িক মানুষ” — ডা. আবু ইউসুফ ফকির

অনিক শেখ
প্রকাশিত: Monday, ১৮ মে, ২০২৬, ৯:৩৩ pm
“মিজানুর রহমান সিনহা ছিলেন অমায়িক মানুষ” — ডা. আবু ইউসুফ ফকির

মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. আবু ইউসুফ ফকির। তিনি বলেন, “মিজানুর রহমান সিনহা ছিলেন একজন অমায়িক ও মানবিক মানুষ। রাজনৈতিক ও সামাজিক জীবনে তিনি মানুষের পাশে দাঁড়িয়েছেন আন্তরিকতার সঙ্গে।”

তিনি আরও বলেন, “মুন্সিগঞ্জসহ সারাদেশের মানুষের কাছে তিনি ছিলেন একজন গ্রহণযোগ্য ব্যক্তিত্ব। তার মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ রাজনীতিবিদ ও মানবিক মানুষকে হারালো।”

ডা. আবু ইউসুফ ফকির মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

মিজানুর রহমান সিনহা গত ১৫ মে দিবাগত রাতে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তিনি মুন্সিগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ছিলেন।

You cannot copy content of this page