ফয়সাল’স টিচিং হোমে এসএসসি ২০২৬ ব্যাচের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
স্বপ্নজয়ের লক্ষ্যে এবং আগামীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় ফয়সাল’স টিচিং হোম-এ এসএসসি ২০২৬ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এক আবেগঘন পরিবেশের মধ্য দিয়ে বিদায়ী শিক্ষার্থীদের বিদায় জানানো হয়।
প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী মোহাম্মদ ফয়সালের সভাপতিত্বে অত্যন্ত সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোহাম্মদ ফরহাদ হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
সরজ ব্যানার্জি,রঞ্জিত ভদ্র,মোঃসান্ত সৈয়াল,মুহাম্মদ আমান, আনয় আব্দুল্লাহ।
সভাপতির বক্তব্যে মোহাম্মদ ফয়সাল শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন:
“পরীক্ষা কেবল একটি ধাপ মাত্র, জীবনের আসল যুদ্ধে জয়ী হতে হলে কঠোর পরিশ্রম ও নৈতিকতার বিকল্প নেই। তোমাদের এই সাফল্যই হবে আমাদের সার্থকতা।”
সঞ্চালক মোহাম্মদ ফরহাদ হোসেন অত্যন্ত প্রাণবন্তভাবে অনুষ্ঠানের প্রতিটি পর্ব পরিচালনা করেন এবং শিক্ষার্থীদের বিগত দিনগুলোর স্মৃতি মনে করিয়ে দেন। উপস্থিত অন্যান্য শিক্ষকবৃন্দ শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতি ও মানসিক দৃঢ়তা বজায় রাখার বিষয়ে মূল্যবান পরামর্শ প্রদান করেন।
বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে কয়েকজন তাদের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন। তারা জানান, কোচিং সেন্টারের প্রতিটি শিক্ষক তাদের পাঠদানের পাশাপাশি বড় ভাইয়ের মতো আগলে রেখেছেন, যা তাদের আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দিয়েছে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্বাস্থ্য ও আসন্ন পরীক্ষায় আশাতীত সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। শেষে বিদায়ী শিক্ষার্থীদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেওয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

আপনার মতামত লিখুন