খুঁজুন

আসসালামু আলাইকুম

[bangla_day], [english_date], [bangla_date]

ফয়সাল’স টিচিং হোমের উদ্যোগে বর্ণিল Fruits Festival-2026

আব্দুল্লাহ খান
প্রকাশিত: Wednesday, ১২ অগাস্ট, ২০২৬, ৯:২৩ pm
ফয়সাল’স টিচিং হোমের উদ্যোগে বর্ণিল Fruits Festival-2026
১১৫

আনন্দ, শিক্ষা ও সৃজনশীলতার মেলবন্ধনে ফয়সাল’স টিচিং হোমের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বর্ণিল Fruits Festival-2026। শিক্ষক ফয়সাল আহমেদের নেতৃত্বে আয়োজিত এ উৎসবে ছিল নানা জাতের ফলের সমাহার, আকর্ষণীয় প্রতিযোগিতা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা।
ফেস্টিভ্যালে বাহারি সাজে প্রদর্শন করা হয় দেশীয় ও বৈচিত্র্যময় বিভিন্ন ফল। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এবারের উৎসবে সর্বমোট ৩৫ ধরনের ফল পরিবেশন করা হয়। নানা রং, স্বাদ ও বৈচিত্র্যের ফলের সমারোহে পুরো আয়োজনজুড়ে সৃষ্টি হয় এক প্রাণবন্ত উৎসবমুখর পরিবেশ।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষকদের পক্ষ থেকে সত্যজিত দাস, অনয় আব্দুল্লাহ, সাবেক শিক্ষার্থীদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মুহাম্মদ শান্ত সৈয়াল, মুহাম্মদ সিয়াম, তানজিলা, নাইমা, ইশা, আবদুল্লাহ খান ও ওবায়দুল্লাহ খান
ফ্রুটস ফেস্টিভ্যালকে আরও আকর্ষণীয় করে তুলতে আয়োজন করা হয় বিভিন্ন ধরনের মজার ও শিক্ষামূলক প্রতিযোগিতা। এর মধ্যে ছিল ফল গণনা এবং বিভিন্ন ফলের নাম চিহ্নিতকরণ। পাশাপাশি গান পরিবেশনসহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন শিক্ষার্থীরা। এতে উৎসবের আনন্দ আরও বহুগুণ বেড়ে যায়।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, আনন্দ ভাগাভাগি, সৃজনশীলতা এবং স্বাস্থ্যকর দেশীয় ফলের প্রতি আগ্রহ তৈরি করাই এই Fruits Festival আয়োজনের মূল উদ্দেশ্য। একই সঙ্গে এমন আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের বাইরের জ্ঞান ও বাস্তব অভিজ্ঞতার সঙ্গে পরিচিত করারও সুযোগ তৈরি হয়।
দিনব্যাপী এ বর্ণিল আয়োজনে শিক্ষার্থী, শিক্ষক ও অতিথিরা আনন্দ-উচ্ছ্বাসে অংশ নেন। বৈচিত্র্যময় ফলের প্রদর্শনী, প্রতিযোগিতা ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে ফয়সাল’স টিচিং হোমের Fruits Festival-2026 পরিণত হয় এক আনন্দঘন ও স্মরণীয় আয়োজনে।
আনন্দের সঙ্গে শিক্ষার সংযোগ—এমন ব্যতিক্রমী উদ্যোগ নিঃসন্দেহে শিক্ষার্থীদের মাঝে নতুন উদ্দীপনা ও সৃজনশীলতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

লিবিয়ায় পাঠানোর নামে প্রতারণার অভিযোগ, টঙ্গিবাড়ী থানায় লিখিত অভিযোগ

অনিক শেখ
প্রকাশিত: Saturday, ১৫ অগাস্ট, ২০২৬, ৬:১২ pm
লিবিয়ায় পাঠানোর নামে প্রতারণার অভিযোগ, টঙ্গিবাড়ী থানায় লিখিত অভিযোগ

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী থানায় এক ব্যক্তিকে বিদেশে পাঠানোর নামে প্রতারণা ও টাকা আত্মসাতের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগকারী মো. মোশারফ শেখ (৪০) অভিযোগে উল্লেখ করেন, তিনি দালালের মাধ্যমে লিবিয়ায় যাওয়ার পর সেখানে সমস্যায় পড়ে দেশে ফিরে আসেন। তার দাবি, বিদেশে পাঠানোর জন্য নেওয়া টাকা ফেরত চাইলে অভিযুক্ত ব্যক্তিরা তা দিতে অস্বীকৃতি জানান এবং তাকে ও তার পরিবারের সদস্যদের ভয়ভীতি ও হুমকি দেন।

অভিযোগে আরও বলা হয়, গত ২৮ জুলাই ২০২৬ তারিখ সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে টঙ্গিবাড়ী থানার অন্তর্গত এলাকায় অভিযুক্তদের বাড়িতে গিয়ে টাকা ফেরত চাইলে তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করা হয় এবং বিভিন্ন ধরনের হুমকি দিয়ে চলে যেতে বলা হয়।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে আবেদন জানিয়েছেন অভিযোগকারী মো. মোশারফ শেখ। অভিযোগের বিষয়ে পুলিশ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানা গেছে।

সোনারংয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ সীমানা বেড়া ভাঙচুর ও গাছপালা কেটে ক্ষতিসাধন ও প্রাণনাশের হুমকির।

আব্দুল্লাহ খান
প্রকাশিত: Saturday, ১৫ অগাস্ট, ২০২৬, ৪:২৪ pm
সোনারংয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ  সীমানা বেড়া ভাঙচুর ও গাছপালা কেটে ক্ষতিসাধন ও প্রাণনাশের হুমকির।

 

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার পশ্চিম সোনারং (সেগুনতলা) এলাকায় এক প্রবাসীর ক্রয়কৃত জমি জোরপূর্বক দখলের চেষ্টা, সীমানা বেড়া ভাঙচুর, গাছপালা কেটে ক্ষতিসাধন ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে।

এ ঘটনায় পশ্চিম সোনারং এলাকার বাসিন্দা আলেয়া বেগম (৫৫) টঙ্গীবাড়ী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে আনিছ মল্লিক (৫২), আলামিন মল্লিক (৩৬), টিপু (৩৫), তার মা ও আরও ২-৩ জনকে অভিযুক্ত করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, আলেয়া বেগমের ছেলে মো. জুয়েল হালদার, বর্তমানে সিঙ্গাপুর প্রবাসী। তিনি ২০২১ সালে অভিযুক্তদের কাছ থেকে ৪ দশমিক ৫ শতাংশ জমি ক্রয় করেন। এরপর থেকে পরিবারটি ওই জমি ভোগদখল করে আসছে।

আলেয়া বেগমের অভিযোগ, দীর্ঘদিন ধরে আনিছ মল্লিক ও আলামিন মল্লিক ওই জমি জোরপূর্বক দখলের চেষ্টা করে আসছেন। পরিবারের সদস্যরা বাধা দিলে তাদের ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

অভিযোগে আরও বলা হয়, ১৬ জুন ২০২৬ সকাল আনুমানিক ৮টার দিকে অভিযুক্তরা ওই জমিতে প্রবেশ করে সীমানা খুঁটি, টিনের বেড়া ও সিমেন্টের খুঁটি উঠিয়ে ভাঙচুর করেন এবং নতুন খুঁটি স্থাপনের চেষ্টা করেন। এ সময় বাধা দিলে পরিবারের সদস্যদের মারধরের জন্য উদ্যত হওয়া ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় ১৪ আগস্ট ২০২৬ বেলা আনুমানিক ১১টার দিকে অভিযুক্তরা পুনরায় জমি দখলের চেষ্টা করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। এ সময় তারা টিনের সীমানা বেড়া ভাঙচুর এবং বিভিন্ন প্রজাতির গাছপালা কেটে ফেলেন। এতে আনুমানিক ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন অভিযোগকারী।

এ বিষয়ে আলেয়া বেগম অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশের কাছে আবেদন জানিয়েছেন।

এনপিবি নিউজের ৬ মিলিয়ন পূর্তি উদযাপন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: Thursday, ১৩ অগাস্ট, ২০২৬, ১০:৫৬ pm
এনপিবি নিউজের ৬ মিলিয়ন পূর্তি উদযাপন

টঙ্গীবাড়ি প্রতিনিধি.
টঙ্গীবাড়িতে এনপিবি নিউজের ৬ মিলিয়ন পূর্তি উদযাপন হয়েছে। বৃহস্পতিবার রাত ৮ টার দিকে উপজেলার টঙ্গীবাড়ি প্রেসক্লাব সভা কক্ষে কেক কেটে এই উদযাপন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপি সভাপতি আলহাজ¦ আলী আজগর রিপন মল্লিক। বিশেষ অতিথি ছিলেন ধীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মো.আক্তার হোসেন মোল্লা, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মারুফ ইসলাম সেন্টু। সভাপতিত্ব করেন টঙ্গীবাড়ি প্রেসক্লাব সভাপতি এড. জাহাঙ্গীর আলম। সঞ্চলনা করেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবু বাক্কার মাঝি। আয়োজক ছিলেন টঙ্গীবাড়ি প্রেসক্লাব সহসভাপতি ও এনপিবি নিউজ জেলা প্রতিনিধি মো. মাসুম হাসান আফিফ। এসময় সেখানে উপিস্থত ছিলেন টঙ্গীবাড়ি প্রেসক্লাব সহসভাপতি সুমন চোকদার, শেখ সোহাগ, সামসুদ্দিন তুহিন, কোষাধ্যক্ষ অনিক শেখ, সাংবাদিক জসিম শেখ, সুমন হালদার, ইউপি সদস্য মো. মোস্তফা সরদার, মো. শরীফ ইসলাম মাকসুদ প্রমুখ।

You cannot copy content of this page