খুঁজুন

আসসালামু আলাইকুম

[bangla_day], [english_date], [bangla_date]

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অজ্ঞাত নারীকে আহত অবস্থায় উদ্ধার করল ফায়ার সার্ভিস

অনিক শেখ
প্রকাশিত: Tuesday, ২৮ জুলাই, ২০২৬, ৯:০০ am
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অজ্ঞাত নারীকে আহত অবস্থায় উদ্ধার করল ফায়ার সার্ভিস

Screenshot

৪৫

 

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ঢাকামুখী ষোলঘর এলাকায় অজ্ঞাতনামা একটি গাড়ির চাপায় গুরুতর আহত এক অজ্ঞাত নারীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ৬টা ৩৫ মিনিটে শ্রীনগর ফায়ার স্টেশনে দুর্ঘটনার সংবাদ আসে। খবর পেয়ে স্টেশনের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত ওই নারীকে উদ্ধার করে চিকিৎসার জন্য শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাস্তা পারাপারের সময় অজ্ঞাতনামা একটি গাড়ির চাপায় ওই নারীর উভয় পা ভেঙে যায়। তাৎক্ষণিকভাবে আহত নারীর নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।

এ ঘটনায় পথচারীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, রাস্তা পারাপারের সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। যেখানে ফুটওভার ব্রিজ বা আন্ডারপাস রয়েছে, সেখানে অবশ্যই সেগুলো ব্যবহার করে রাস্তা পারাপার করা উচিত।

টঙ্গিবাড়ীতে প্রদর্শনী চাষীদের মাঝে মৎস্য চাষের উপকরণ বিতরণ

আব্দুল্লাহ খান
প্রকাশিত: Thursday, ৬ অগাস্ট, ২০২৬, ৮:০৫ pm
টঙ্গিবাড়ীতে প্রদর্শনী চাষীদের মাঝে মৎস্য চাষের উপকরণ বিতরণ

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ সেবা সম্প্রসারণ প্রকল্পের (৩য় পর্যায়) এর আওতায় প্রদর্শনী চাষীদের মাঝে বিভিন্ন কৃষি ও মৎস্য উপকরণ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল ৩টায় টঙ্গিবাড়ী উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে এসব উপকরণ বিতরণ করা হয়।

প্রকল্পের আওতায় গৃহস্থালি কাজে ব্যবহৃত পুকুরে মৎস্য চাষে উৎসাহিত করতে ৫ জন প্রদর্শনী চাষীর মাঝে মৎস্য খাদ্য, চারা গাছ ও সাইনবোর্ড এবং ৪ জন প্রদর্শনী চাষীর মাঝে অ্যারেটর, চারা গাছ ও সাইনবোর্ড প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গিবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার । উপজেলা মৎস্য কর্মকর্তা নিগার সুলতানা এর সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা,পৃতীশ চন্দ্র পাল সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গ।

উপজেলা মৎস্য কর্মকর্তা নিগার সুলতানা জানান, এই প্রকল্পের মাধ্যমে গৃহস্থালি পুকুরে বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষ সম্প্রসারণ, উৎপাদন বৃদ্ধি এবং স্থানীয় জনগণের পুষ্টি ও আর্থিক সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উপকারভোগী চাষীরাও প্রয়োজনীয় উপকরণ পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং প্রকল্পের সফল বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

টঙ্গীবাড়িতে নব কিরণ ক্লাব ও ছাত্রীদের কমন রুম উদ্বোধন

অনিক শেখ
প্রকাশিত: Thursday, ৬ অগাস্ট, ২০২৬, ৭:৪৩ pm
টঙ্গীবাড়িতে নব কিরণ ক্লাব ও ছাত্রীদের কমন রুম উদ্বোধন

 

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার পুরা দুর্গাচরণ উচ্চ বিদ্যালয়ে মাদকবিরোধী সংগঠন ‘নব কিরণ ক্লাব’ এবং ছাত্রীদের জন্য একটি কমন রুম উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বেলা ১১টায় বিদ্যালয় ফিতা কেটে ক্লাব ও কমন রুমের উদ্বোধন করেন টঙ্গীবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল হামিদ, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ কামরুল ইসলাম, যশলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসমাইল হোসেন বাবু খান, যুবদল নেতা ওমর ফারুক, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের মধ্যে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি, নৈতিক মূল্যবোধ গড়ে তোলা এবং নিরাপদ ও সহায়ক শিক্ষার পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে ‘নব কিরণ ক্লাব’ গঠন করা হয়েছে। পাশাপাশি ছাত্রীদের জন্য একটি পৃথক কমন রুম চালু করায় তারা প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ও স্বাস্থ্যসম্মত পরিবেশে সময় কাটানোর সুযোগ পাবে।

যশলং ইউনিয়ন পরিষদের উদ্যোগে এই ক্লাব উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অবৈধ লেড কারখানায় অভিযান,সিলগালা ও ৫০ হাজার টাকা জরিমানা।

আব্দুল্লাহ খান
প্রকাশিত: Monday, ৩ অগাস্ট, ২০২৬, ৪:৩৫ am
অবৈধ লেড কারখানায় অভিযান,সিলগালা ও ৫০ হাজার টাকা জরিমানা।

মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলার সোনারং পাইলট উচ্চবিদ্যালয়ের পাশেই দীর্ঘদিন ধরে অবৈধভাবে পরিচালিত ব্যাটারি ও সিসা (লেড) গলানোর একটি কারখানায় অভিযান চালিয়ে সেটি সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে কারখানার মালিককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

রোববার (২ আগস্ট ২০২৬) বিকেলে টংগিবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াজেদ ওয়াসিফ-এর নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের একেবারে পাশেই অবৈধভাবে ব্যবহৃত ব্যাটারি ভেঙে সিসা গলানোর কার্যক্রম চলছিল। কারখানা থেকে নির্গত বিষাক্ত ধোঁয়া ও ক্ষতিকর বর্জ্য পরিবেশের মারাত্মক দূষণ ঘটানোর পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক এবং আশপাশের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করছিল।

অভিযান চলাকালে পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের সুস্পষ্ট প্রমাণ পাওয়ায় কারখানাটি তাৎক্ষণিকভাবে সিলগালা করা হয়। একই সঙ্গে আইন অনুযায়ী কারখানার মালিককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াজেদ ওয়াসিফ বলেন, “জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য ক্ষতিকর কোনো অবৈধ শিল্পকারখানা পরিচালনার সুযোগ নেই। পরিবেশবিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে প্রশাসনের অভিযান কঠোরভাবে অব্যাহত থাকবে।”

এদিকে, প্রশাসনের এ অভিযানে স্বস্তি ও সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের ভাষ্য, একটি বিদ্যালয়ের পাশে এ ধরনের ঝুঁকিপূর্ণ কারখানা পরিচালিত হওয়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য ও নিরাপত্তা হুমকির মুখে ছিল। প্রশাসনের সময়োপযোগী এ পদক্ষেপ পরিবেশ সংরক্ষণ, জনস্বাস্থ্য রক্ষা এবং নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা মনে করেন।

You cannot copy content of this page