টঙ্গীবাড়ীতে মাদকবিরোধী সমাবেশ ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত
মাদক, সন্ত্রাস ও বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে জনসম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় কমিউনিটি পুলিশিং সভা ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ জুলাই) দুপুর ১২টায় টঙ্গীবাড়ী উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মুন্সীগঞ্জ-২ (লোহজং-টঙ্গীবাড়ী) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মমতাজ আলো।
মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএম-এর সভাপতিত্বে এবং টঙ্গীবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শামীম আহাম্মেদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেন, সিরাজদিখান সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আনোয়ার পারভেজ, উপজেলা বিএনপির সভাপতি আলী আজগর রিপন মল্লিক, সাধারণ সম্পাদক আমীর হোসেন দোলন, সহ-সভাপতি মো. আক্তার হোসেন মোল্লা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর টঙ্গীবাড়ী থানা আমির মাওলানা হাবিবুর রহমান, টঙ্গীবাড়ী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহজাহান বেপারী, সদস্য সচিব মহসিন খান বাবু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মারুফ ইসলাম সেন্টু, আড়িয়ল ইউনিয়ন বিএনপির সভাপতি আঃ আলী নান্টু মাদবর, বেতকা ইউনিয়ন বিএনপির সভাপতি কে এম জহিরুল ইসলাম লেলিন, পাঁচগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান শেখ সেলিম, পাঁচগাঁও ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. দেলোয়ার রাঢ়ী, প্রভাষক পরিতোষ গোপসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য, শিক্ষক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সভায় মাদকের ভয়াবহতা, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ ও জনগণের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা বলেন, শুধু আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে মাদক ও অপরাধ নির্মূল করা সম্ভব নয়। এ জন্য পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি এবং সাধারণ মানুষকে একযোগে কাজ করতে হবে। সমাজকে মাদকমুক্ত, নিরাপদ ও অপরাধমুক্ত রাখতে সবাইকে সচেতন হয়ে সম্মিলিতভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান তারা।





আপনার মতামত লিখুন