খুঁজুন

আসসালামু আলাইকুম

[bangla_day], [english_date], [bangla_date]

অতিরিক্ত পুলিশ সুপারের সঙ্গে দৈনিক মুন্সিগঞ্জের বার্তার মতবিনিময় ও সৌজন্য সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: Thursday, ২১ মে, ২০২৬, ৩:৩৬ pm
অতিরিক্ত পুলিশ সুপারের সঙ্গে দৈনিক মুন্সিগঞ্জের বার্তার মতবিনিময় ও সৌজন্য সাক্ষাৎ
৩০

 

মুন্সিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইমরান আহম্মেদ পিপিএম (সেবা)-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছে দৈনিক মুন্সিগঞ্জের বার্তা। বৃহস্পতিবার দুপুরে তাঁর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে দৈনিক মুন্সিগঞ্জের বার্তা প্রতিনিধি দল পত্রিকার প্রকাশনা কার্যক্রম, জনসচেতনতামূলক উদ্যোগ এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরেন। একই সঙ্গে স্থানীয় বিভিন্ন বিষয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি, গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা এবং ভবিষ্যতে সমন্বিতভাবে কাজ করার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
এ সময় উপস্থিত ছিলেন পত্রিকার নির্বাহী সম্পাদক বর্ষন মোহাম্মদ, স্টাফ রিপোর্টার এলডি হৃদয়, হরগঙ্গা কলেজ প্রতিনিধি আবরার অনিকসহ অন্যান্য প্রতিনিধিরা।
আলোচনায় সকলেি দায়িত্বশীল সাংবাদিকতা ও জনস্বার্থে তথ্যভিত্তিক সংবাদ পরিবেশনের গুরুত্ব তুলে ধরেন এবং ভবিষ্যতেও পারস্পরিক সহযোগিতা বজায় রাখার আশাবাদ ব্যক্ত করেন।
সৌজন্য সাক্ষাৎকালে অতিরিক্ত পুলিশ সুপার বলেন,
“জেলা পুলিশ আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করছে। সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে দায়িত্বশীল গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। নির্ভুল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন জনসচেতনতা বৃদ্ধি এবং অপরাধ প্রতিরোধে সহায়ক ভূমিকা পালন করে।”
সম্পাদক আশরাফ ইকবাল বলেন,
“দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরা দৈনিক মুন্সিগঞ্জের বার্তা-এর অঙ্গীকার। জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্বের সঙ্গে উপস্থাপনের পাশাপাশি সামাজিক সচেতনতা ও ইতিবাচক পরিবর্তনে গণমাধ্যমের ভূমিকা আরও শক্তিশালী করতে আমরা কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে তথ্যভিত্তিক যোগাযোগের সেতুবন্ধন হিসেবে কাজ করার প্রত্যাশা রাখি।”

টংগিবাড়ী থানার নতুন ওসি শামীম আহমেদকে ইসলামী ছাত্রশিবির টংগিবাড়ী উপজেলার সংবর্ধনা ও সৌজন্য সাক্ষাৎ

অনিক শেখ
প্রকাশিত: Sunday, ৭ জুন, ২০২৬, ১০:২৫ pm
টংগিবাড়ী থানার নতুন ওসি শামীম আহমেদকে ইসলামী ছাত্রশিবির টংগিবাড়ী উপজেলার সংবর্ধনা ও সৌজন্য সাক্ষাৎ

মুন্সিগঞ্জের টংগিবাড়ী থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) শামীম আহমেদ-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও সংবর্ধনা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

রবিবার (৭ জুন ২০২৬) সন্ধ্যায় টংগিবাড়ী থানা কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় ইসলামী ছাত্রশিবির টংগিবাড়ী উপজেলার নেতাকর্মীরা নবনিযুক্ত ওসি শামীম আহমেদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির টংগিবাড়ী উপজেলার সভাপতি ইব্রাহিম হাওলাদার।

সৌজন্য সাক্ষাৎকালে ওসি শামীম আহমেদ বলেন, পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে তিনি সর্বাত্মক সহযোগিতা প্রদান করবেন। একই সঙ্গে সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং ইতিবাচক সামাজিক কর্মকাণ্ড পরিচালনায় সকলের সহযোগিতা কামনা করেন। তিনি শিক্ষার্থীদের শিক্ষা, নৈতিকতা ও সমাজ উন্নয়নমূলক কার্যক্রমে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

এ সময় টংগিবাড়ী উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদকের বিস্তার, কিশোর অপরাধসহ বিভিন্ন ধরনের অপরাধ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণের গুরুত্ব নিয়ে আলোচনা হয়। উভয় পক্ষই একটি নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গঠনে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

টঙ্গীবাড়ি মোকামখোলা খাল খননের কাজ ৯০ শতাংশ সম্পন্ন: জেলা প্রশাসক

অনিক শেখ
প্রকাশিত: Sunday, ৭ জুন, ২০২৬, ৬:৩৪ pm
টঙ্গীবাড়ি মোকামখোলা খাল খননের কাজ ৯০ শতাংশ সম্পন্ন: জেলা প্রশাসক

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার পল্লী বিদ্যুৎ সংলগ্ন মোকামখোলা থেকে সাঁতুল্লা ব্রিজ পর্যন্ত চলমান খাল খনন ও সংস্কারকাজ পরিদর্শন করেছেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী। তিনি জানিয়েছেন, প্রকল্পের প্রায় ৯০ শতাংশ কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

রোববার (৭ জুন) দুপুরে জেলা প্রশাসক সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে নিয়ে প্রকল্প এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি খননকাজের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক বলেন, খালটির খননকাজ সম্পন্ন হলে এলাকার জলাবদ্ধতা নিরসন, কৃষিজমিতে সেচ সুবিধা বৃদ্ধি এবং স্বাভাবিক পানিপ্রবাহ নিশ্চিত হবে। দীর্ঘদিন ধরে খালটি নাব্যতা হারিয়ে ফেলায় স্থানীয় বাসিন্দারা নানা ভোগান্তির শিকার হচ্ছিলেন। কাজ শেষ হলে এসব সমস্যার উল্লেখযোগ্য সমাধান হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি খননকাজের ফলে খালের পাড়ে জমা হওয়া মাটি স্থানীয় স্কুল, মাদ্রাসা ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ ভরাটসহ উন্নয়নমূলক কাজে ব্যবহারের আহ্বান জানান। এতে একদিকে মাটির সুষ্ঠু ব্যবহার নিশ্চিত হবে, অন্যদিকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত উন্নয়নেও সহায়তা মিলবে বলে তিনি উল্লেখ করেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নির্ধারিত সময়ের মধ্যেই অবশিষ্ট কাজ শেষ করতে দ্রুতগতিতে কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রকল্পের গুণগত মান বজায় রেখে কাজ সম্পন্ন করার নির্দেশনাও দেওয়া হয়েছে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওয়াজেদ ওয়াসিফ, জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. রবিউল ইসলাম, উপজেলা প্রকৌশলী শাহ মোয়াজ্জেম হোসেন, স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তারা, প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

স্থানীয় বাসিন্দারা জানান, খালটির খননকাজ সম্পন্ন হলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমবে এবং কৃষি ও মৎস্য খাতে ইতিবাচক প্রভাব পড়বে। তারা দ্রুত অবশিষ্ট কাজ শেষ করার দাবি জানান।

টংগিবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: Saturday, ৬ জুন, ২০২৬, ১০:৩৫ pm
টংগিবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

oplus_2

মুন্সীগঞ্জের টংগিবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জনসচেতনতামূলক র‍্যালি ও পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

র‍্যালি শেষে ডেঙ্গু প্রতিরোধে মশার প্রজননস্থল ধ্বংস ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় অংশগ্রহণকারীরা জনগণের মাঝে সচেতনতা সৃষ্টিতে বিভিন্ন বার্তা প্রচার করেন এবং বাড়ির আশপাশ পরিষ্কার রাখার আহ্বান জানান।

এতে রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের জনপ্রতিনিধি ও কর্মকর্তাবৃন্দ, সিভিল সোসাইটির প্রতিনিধিগণ, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

আয়োজকরা জানান, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগই যথেষ্ট নয়, বরং জনসচেতনতা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই এডিস মশার বিস্তার রোধ করা সম্ভব। এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তারা জানান।

You cannot copy content of this page