মুন্সীগঞ্জে ‘নবীগণ নিষ্পাপ, সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি’ শীর্ষক সেমিনার সম্পন্ন
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় ‘নবীগণ নিষ্পাপ, সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি’ শীর্ষক ধর্মীয় সেমিনার সফলভাবে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল ২০২৬) সকাল ৯টায় মাঝি মার্কেটের ৩য় তলায় অবস্থিত ‘উৎসব কনভেনশন হল’-এ টঙ্গীবাড়ী ওলামা পরিষদের উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে সভাপতিত্ব করেন খতমে নবুয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের সভাপতি ও পীর সাহেব মধুপুর আল্লামা আব্দুল হামিদ দা.বা.। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ।
অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন শায়খুল হাদীস জামিয়া শারঈয়াহ মালিবাগ, ঢাকা— হযরত মাওলানা আবু সাবের আব্দুল্লাহ দা.বা.; বিশিষ্ট লেখক ও কলামিস্ট— হযরত মাওলানা যাইনুল আবেদীন দা.বা.; পীর সাহেব দিঘীরপাড় ও আমীর, মাদানী মজলিস বাংলাদেশ— হযরত মাওলানা মুফতী হাফীজুদ্দীন দা.বা.; টঙ্গীবাড়ী ওলামা পরিষদ সভাপতি- হযরত মাওলানা সাইফুল্লাহ দা.বা.; খতিব, সালাউদ্দিন ভবন জামে মসজিদ, হাটখোলা, ঢাকা— হযরত মাও. মুফতী জয়লাল আবেদীন দা.বা.; এবং প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল, মানারুশ-শারক্ব মাদ্রাসা, ঢাকা— হযরত মাওলানা শারাফাতুল্লাহ নদভী দা.বা.।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সভাপতি, টঙ্গীবাড়ী থানা বিএনপি— আলহাজ্ব আলী আজগর রিপন মল্লিক; সভাপতি, সোনারং আদর্শ মহিলা মাদ্রাসা— আলহাজ্ব শহিদুল ইসলাম বাবু; সভাপতি, মিতারা আশরাফুল উলুম মাদ্রাসা, টঙ্গীবাড়ী— আলহাজ্ব মজিবুর রহমান সরদার; সেক্রেটারি, জামিয়া মাহমুদিয়া সিরাজাবাদ মাদ্রাসা— আলহাজ্ব আব্দুল আজিজ মোল্লা; এবং চেয়ারম্যান, ধীপুর ইউনিয়ন পরিষদ— আলহাজ্ব আক্তার হোসেন মোল্লা।
এছাড়াও আমন্ত্রিত ওলামায়ে কেরাম ও সুধীজনদের মধ্যে উপস্থিত ছিলেন হযরত মাওলানা নিসার আহমদ দা.বা., হযরত মাওলানা ওবায়দুল্লাহ দা.বা., হযরত মাওলানা মুস্তাফিজুর রহমান দা.বা., হযরত মাওলানা রুহুল আমিন কাসেমী দা.বা., হযরত মুফতী ইসমাইল হোসেন দা.বা., হযরত মাওলানা আবুল কালাম দা.বা., জনাব মুহা. আব্দুল কাদের মল্লিক, জনাব আলহাজ্ব আবুল হোসেন শেখ, জনাব আলহাজ্ব আব্দুল মান্নান মাঝি, জনাব আলহাজ্ব শেখ ফারুক এবং জনাব মুহা. শামীম মাঝি।
বক্তারা সেমিনারে ‘নবীগণ নিষ্পাপ’ এবং ‘সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি’ বিষয়ক বিভিন্ন দিক তুলে ধরে গুরুত্বপূর্ণ আলোচনা করেন এবং ধর্মীয় মূল্যবোধ ও আদর্শ অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।
সেমিনারটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হওয়ায় আয়োজক টঙ্গীবাড়ী ওলামা পরিষদ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

আপনার মতামত লিখুন