সিরাজদিখানের একই শিক্ষা প্রতিষ্ঠান থেকে উঠে আসা দুই তরুণ এখন আইনজীবী
নিজস্ব প্রতিবাদকঃ
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের কালিনগর গ্রামের দুই কৃতী শিক্ষার্থী রাকিব হাসান জিসান ও মো. জোনায়েত হাসান বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইন পেশায় নতুন অধ্যায় শুরু করেছেন।
জানা যায়, বালুচর ইউনিয়নের কালিনগর গ্রামের বাসিন্দা রাকিব হাসান জিসান (পিতা: মো. আব্দুর রব মিয়া) এবং মো. জোনায়েত হাসান (পিতা: মো. আমির হোসেন) ২০১৫ সালে একই শিক্ষা প্রতিষ্ঠান হাজী আবুবকর সিদ্দিক আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন।
পরবর্তীতে তারা উচ্চ মাধ্যমিক স্তরেও একই প্রতিষ্ঠানে অধ্যয়ন করেন। উভয়েই প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহমেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে ২০১৭ সালে এইচএসসি সম্পন্ন করেন।
উচ্চশিক্ষার ক্ষেত্রে উভয়েই পৃথকভাবে অগ্রসর হন। মো. জোনায়েত হাসান ঢাকার প্রাইম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হয়ে এলএলবি (অনার্স) সম্পন্ন করেন এবং ২০২২ সালে এলএলএম-এ প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হন।
অন্যদিকে রাকিব হাসান জিসান গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হয়ে এলএলবি (অনার্স) ও এলএলএম উভয় পর্যায়ে প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হন।
২০২৫ সালে অনুষ্ঠিত বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির পরীক্ষায় অংশ নিয়ে তারা প্রথমবারেই সফলভাবে উত্তীর্ণ হন। বর্তমানে তারা মুন্সিগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন।
বর্তমান কর্মজীবনে রাকিব হাসান জিসান ঢাকায় আপীল বিভাগের আইনজীবী ওবায়েদ আহমেদর ফার্মে আইন সহযোগী হিসেবে ও অতিরিক্ত সরকারি (জিপি) তানজিল রশিদের অধীনে আইন পেশায় প্র্যাকটিস করছেন। অন্যদিকে মো. জোনায়েত হাসান মুন্সিগঞ্জ জেলা আইনজীবী সমিতির বর্তমান সাধারণ সম্পাদক অ্যাডভোকেট পারভেজ আলমের অধীনে আইন পেশায় প্র্যাকটিস করছেন।
প্রতিক্রিয়ায়, অ্যাড. রাকিব হাসান জিসান বলেন, আইন পেশায় আসা আমাদের দীর্ঘদিনের স্বপ্ন ছিল। আমরা চাই সাধারণ মানুষের পাশে থেকে নিজের এলাকায় শিক্ষাঙ্গণকে আলোকিত করতে, ন্যায়বিচার নিশ্চিত করতে এবং সাধ্যমতো সহজভাবে আইনি সেবা পৌঁছে দিতে।
অ্যাড. মো. জোনায়েত হাসান বলেন, একই শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে একই পেশায় আসতে পারা আমাদের জন্য গর্বের বিষয়। ভবিষ্যতে মানুষের অধিকার রক্ষায় ও সামাজে শিক্ষার আলোকে ছড়িয়ে দিতে আমরা আন্তরিকভাবে কাজ করতে চাই।
তারা আরও জানান, ভবিষ্যতে সাধারণ মানুষের পাশে থেকে সহজ, ন্যায়ভিত্তিক ও কার্যকর আইনি সেবা দেওয়াই তাদের মূল লক্ষ্য এবং অত্র চরাঞ্চলের মানুষের শিক্ষাখাতের পাশে থেকে আলোকিত করতে সর্বোচ্চ চেষ্টা করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন।

আপনার মতামত লিখুন