খুঁজুন

আসসালামু আলাইকুম

[bangla_day], [english_date], [bangla_date]

জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো দিয়ামনি ই – কমিউনিকেশন স্টার এ্যাওয়ার্ড

মোঃ খায়রুল ইসলাম হৃদয়
প্রকাশিত: Sunday, ৩১ অগাস্ট, ২০২৫, ১০:৫৭ pm
জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো দিয়ামনি ই – কমিউনিকেশন স্টার এ্যাওয়ার্ড
৬৯

 
আন্তর্জাতিক  ফ্যাশন ডিজাইনার বিবি প্রোডাকশনস এর প্রতিষ্ঠাতা বিবি রাসেলকে আজীবন সম্মাননা, চলচ্চিত্র পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু,কন্ঠশিল্পী খুরশীদ আলম,টিভি ও চলচ্চিত্র অভিনেতা আবদুল আজিজ ও কন্ঠশিল্পী রফিকুল আলমকে আজীবন সম্মাননা এবং একই সাথে উদ্যোক্তা ও ব্র্যান্ড প্রমোটরদের নিয়ে কাজ করা এই  সংগঠনটি দেশের স্বনামধন্য মিডিয়া ব্যক্তিত্ব ও উদ্যোক্তাদের দিয়ামনি ই – কমিউনিকেশন স্টার এ্যাওয়ার্ড -২০২৫ প্রদান করেছে।

এ উপলক্ষে শুক্রবার ২৯ আগষ্ট সন্ধ্যায় রাজধানীর সেগুন বাগিচা কেন্দ্রীয় কচি কাঁচার মেলায় এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে দেশের স্বনামধন্য মিডিয়া ব্যাক্তিত্ব, উদ্যোক্তা ও সংগঠনটির নির্বাহী কমিটির সদস্যরা অংশ নেয়। সম্মাননা প্রদান অনুষ্ঠানে সংগঠনটির চেয়ারম্যানের মো. মনিরুজ্জামান অপূর্ব’র সভাপতিত্বে ও সংগঠনটির সাধারণ সম্পাদক সেলিম মাহমুদের স্বাগত বক্তব্যে প্রধান অতিথি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ফ্যাশন ডিজাইনার বিবি প্রোডাকশনস এর প্রতিষ্ঠাতা বিবি রাসেল।সংগঠনটির নির্বাহী সদস্য মোঃ খায়রুল ইসলাম হৃদয় এর পবিত্র কোরআন তেলওয়াত এর মধ্যদিয়ে অনুষ্ঠানটি উদ্বোধন করেন চলচ্চিত্র পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু।বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন সংগীত শিল্পী খুরশীদ আলম ,টিভি ও চলচ্চিত্র অভিনেতা আবদুল আজিজ, সংগীত শিল্পী রফিকুল আলম,সংগীত শিল্পী আগুন, রবি চৌধুরী,এস ডি রুবেল,

 নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন সভাপতি ও প্রতিষ্ঠাতা ইকবাল বাহার জাহিদ, দৈনিক কালের সমাজ এর বার্তা প্রধান এ জিহাদুর রহমান জিহাদ ।

যাদেরকে সম্মাননা প্রদান করা হয় -রবি চৌধুরী শ্রেষ্ঠ সংগীত শিল্পী, ইকবাল বাহার জাহিদ সভাপতি ও প্রতিষ্ঠাতা নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন,এ জিহাদুর রহমান জিহাদ বার্তা প্রধান -দৈনিক কালের সমাজ,শুভ্রত -টিভি ও চলচ্চিত্র অভিনেতা,মুকিত জাকারিয়া -মডেল ও অভিনেতা ,রুনা খান বেস্ট একট্রেস,মন্দিরা চক্রবর্তী বেস্ট একট্রেস,আচল আখি -চলচ্চিত্র অভিনেত্রী ,মারিয়া মিম স্টাইলিস্ট মডেল ও অভিনেত্রী,তমা রশিদ উপস্হাপিকা,ইভান শাহরিয়ার সোহাগ শ্রেষ্ঠ নৃত্য পরিচালক,বুলবুল টুম্পা 

মডেল, কোরিওগ্রাফার এন্ড ট্রেনার,শিরীন শিলা ও আবদুল মুহায়মিন     সাজিল বেস্ট সেলিব্রেটি কাঁপল,গৌতম সাহা ফ্যাশন কোরিওগ্রাফার ,বারিশ হক 

বেস্ট ইনফ্লুয়েন্সার, প্রিয়াংকা জামান মডেল ,অভিনেত্রী ও নৃত্য শিল্পী,সোনিয়া পারভীন চলচ্চিত্র অভিনেত্রী, 

,মোঃ জামিল হোসেন নৃত্য পরিচালক,হিরা সরকার কোরিওগ্রাফার, শওকত আলী ইমন মিউজিক ডিরেক্টর, দেবাশীষ বিশ্বাস চলচ্চিত্র পরিচালক ও উপস্হাপক,সাব্বির জামান শ্রেষ্ঠ সংগীত আর কতো কাল,পারভেজ খান সুফিয়ান আমার বন্ধুর ও বন্ধু আছে ,শ্রেষ্ঠ সংগীত -২০২৫ ,সৈয়দ অমী পরী পাইছি রে শ্রেষ্ঠ সংগীত -২০২৫

সৈয়দা উজমা হাসান নিউজ প্রেজেন্টার এটিএন নিউজ ,সুলতানা হিমু স্টাফ করেসপনডেন্ট চ্যানেল আই,

রোমান রায় এন্টারটেইনমেন্ট রিপোর্টার বাংলাদেশ প্রতিদিন ও দায়ান দায়েম 

তরুন শিল্প উদ্যোক্তা।এছাড়া ও বিভিন্ন সেক্টরে কাজ করা আলোকিত উদ্যোক্তাদের এই সম্মাননা প্রদান করা হয়।

অ্যাওয়ার্ড প্রদানের পূর্বে বক্তব্যে চেয়ারম্যান মনিরুজ্জামান অপূর্ব বলেন, আমাদের এ ফাউন্ডেশন এর লক্ষ্য ও উদ্দেশ্য দেশের শিক্ষিত উদ্যমী তরুণ ও মেধাবী উদ্যোক্তা ও ব্যান্ড প্রোমোটরদের আত্মনির্ভরশীল ভাবে গড়ে তুলতে সব সময় বদ্ধপরিকর। 

আমরা এ সংগঠনের পক্ষ থেকে সারা দেশে ইতিমধ্যে প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করেছি যা এখনও কার্যক্রম চলমান। ঢাকা সহ ৬৪ জেলা এবং উপজেলা গুলোতে দিয়ামনি ই কমিউনিকেশন এর মাধ্যমে প্রশিক্ষণ ও সার্টিফিকেট প্রদান কার্যক্রম হাতে নিয়ে দিনরাত কাজ করে যাচ্ছি। আমরা শুধু প্রশিক্ষণ দিয়ে উদ্যোক্তাদের ছেড়ে দেই না,সব সময় তাদের খবরা-খবর রাখি।

এছাড়া অনুষ্ঠানটির সহযোগিতা করা  দৈনিক কালের সমাজ ,আয়োজক পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশন, ইভেন্ট পার্টনার কে কুইন ইনোভেশনস ইন্টারন্যাশনাল,মিডিয়া পার্টনার, এটিএন বাংলা ,প্রিন্ট পার্টনার দৈনিক বাংলাদেশের আলো , অনলাইন পার্টনার একুশে সংবাদ ডটকম এর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন ও সব সময় পাশে থাকার আহ্বান জানান ।এ্যাওয়ার্ড প্রদান শেষে তারকা শিল্পীদের অংশগ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সরকারি হরগঙ্গা কলেজে ভর্তি পরীক্ষায় জাতীয় ছাত্রশক্তির হেল্প ডেস্ক কর্মসূচি

আব্দুল্লাহ খান
প্রকাশিত: Saturday, ২৫ এপ্রিল, ২০২৬, ২:৫৮ pm
সরকারি হরগঙ্গা কলেজে ভর্তি পরীক্ষায় জাতীয় ছাত্রশক্তির হেল্প ডেস্ক কর্মসূচি

 

মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারি হরগঙ্গা কলেজে ১ম বর্ষের ভর্তি পরীক্ষা উপলক্ষে জাতীয় ছাত্রশক্তির উদ্যোগে একটি হেল্প ডেস্ক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

কর্মসূচির মাধ্যমে পরীক্ষার্থীদের মাঝে কলম, বিশুদ্ধ পানি ও প্রাথমিক চিকিৎসাসেবা প্রদান করা হয়। পাশাপাশি অভিভাবকদের জন্য বসার সুব্যবস্থা রাখা হয়। এছাড়াও জনসাধারণের জন্য বিনামূল্যে রক্ত পরীক্ষা, রক্তচাপ (প্রেসার) মাপা সহ বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক আব্দুল আলিম, যুগ্ম সমন্বয়ক ফারজানা আক্তার, জেলা ছাত্রশক্তির আহ্বায়ক শিশির হাসান, মুখ্য সংগঠক শান্ত, যুগ্ম সদস্য সচিব নয়ন আহমেদ, যুগ্ম আহ্বায়ক অভি আহমেদ এবং মুন্সিগঞ্জ জেলা যুবশক্তির সদস্য সচিব জুয়েল আহমেদসহ জেলার অন্যান্য নেতৃবৃন্দ।

সরকারি হরগঙ্গা কলেজ মুন্সিগঞ্জ জেলার একটি ঐতিহাসিক ও স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে জেলায় এবং সারাদেশে সুপরিচিত। প্রতিবছর এই কলেজের ভর্তি পরীক্ষায় কয়েক হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে থাকে। দেশের বিভিন্ন জেলা থেকেও শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ নিতে আসে।

অনিয়ম ও ভূল তথ্য ছড়ানোর অভিযোগে মুন্সীগঞ্জ স্বাস্থ্য বিভাগের ৩ জন প্রত্যাহার

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: Saturday, ২৫ এপ্রিল, ২০২৬, ২:৪২ pm
অনিয়ম ও ভূল তথ্য ছড়ানোর অভিযোগে মুন্সীগঞ্জ স্বাস্থ্য বিভাগের ৩ জন প্রত্যাহার

 

মুন্সীগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের ঘুষ গ্রহণকারী কর্মচারী স্টেনোটাইপিস্ট মো মিজানুর রহমানসহ
ভুল তথ্য ছড়ানো ও কর্মস্থলে দীর্ঘদিন অনুপস্থিতি থাকা ও নানা অনিয়মের অভিযোগে মুন্সীগঞ্জ স্বাস্থ্য বিভাগের ৩ কর্মকর্তা-কর্মচারীকে প্রত্যাহার করা হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে জেলা শহরের ২৫০ শয্যার মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে আস্মিক পরিদর্শনে এসে সিভিল সার্জন ডা. কামরুল জমাদ্দার, মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. আহাম্মদ কবীর ও সিভিল সার্জন কার্যালয়ের স্টেনোটাইপিষ্ট মিজানুর রহমানকে প্রত্যাহারের নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

এদিন বিকাল সাড়ে ৪ টার দিকে স্বাস্থ্যমন্ত্রী জেনারেল হাসপাতাল পরিদর্শনে আসেন। এসময় তিনি হাসপাতালের বিভিন্ন সরমঞ্জামদি সম্পর্কে খোঁজ খবর নেন।

এছাড়াও হাসপাতালের কর্মকর্তা ও সাংবাদিকদের সঙ্গে আলাপ-চারিতা করেন। পরে তিনি জলাতংকের ভ্যাকসিন নিয়ে ভুল তথ্য ছড়ানোর অভিযোগে জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. আহাম্মদ কবীরকে প্রত্যাহার করেন।

তাছাড়া অনিয়ম ও কর্মস্থালে অনুপস্থিতির কারণ দেখিয়ে সিভিল সার্জন ডা. কামরুল জমাদ্দার ও সিভিল সার্জন কার্যালয়ের তৃতীয় শ্রেনীর কর্মচারী মিজানুর রহমাকে প্রত্যাহার করেন।

উল্লেখ্য, গত ১১ ই মার্চ মুন্সীগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের স্টেনোটাইপিস্ট মো মিজানুর রহমানের ঘুষ গ্রহণের ভিডিও বাংলাদেশ প্রতিদিন প্রত্রিকার মাল্টিমিডিয়া ও মুন্সীগঞ্জের সময় পত্রিকার মাল্টিমিডিয়া বিভাগে ও পরের দিন বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হয়। সংবাদ প্রকাশের পর স্টেনোটাইপিস্ট মো মিজানুর রহমান দুই সাংবাদিকদের বিরুদ্ধে মানহানি ও চাঁদাবাজির মামলা দায়ের করেন। পরে জেলার প্রায় সকল উপজেলায় সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও স্টেনোটাইপিস্ট মো মিজানুর রহমানের প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করে জেলার সাংবাদিকগণ।

মুন্সীগঞ্জ স্বাস্থ্য বিভাগের নানা অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় মুন্সীগঞ্জ সাধারণ মানুষের মধ্যে আনন্দের জোয়ার বইছে। সেই সাথে অনিয়মকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় স্বাস্থ্য মন্ত্রীকে জেলাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানায়। এছাড়াও জেলার স্বাস্থ্য বিভাগের মান উন্নয়ন হবে এমনটাই প্রত্যাশা।

 

মুন্সীগঞ্জ শিলই ইউনিয়ন মাদক নির্মুল কমিটি সভাপতি জাকির, সাধারণ সম্পাদক ওসমান।

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: Thursday, ২৩ এপ্রিল, ২০২৬, ১০:০২ pm
মুন্সীগঞ্জ শিলই ইউনিয়ন মাদক নির্মুল কমিটি সভাপতি জাকির, সাধারণ সম্পাদক ওসমান।

মুন্সীগঞ্জ সদর উপজেলার শিলই ইউনিয়ন মাদকবিরোধী নির্মুল কমিটি গঠনে সভাপতি মোঃ জাকির হোসেন জমাদার, সাধারণ সম্পাদক মোঃ শামিম ওসমান ভূঁইয়া।

শিলই ইউনিয়ন মাদক বিরোধী নির্মুল কমিটি গঠনে হলেন যারা- পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত ইনচার্জ প্রধান উপদেষ্ট হিসেবে মোঃ মমিনুল ইসলাম ও সদস্য পদে নরুল হক মোল্লা, আকরাম হোসেন বেপারী, মোঃ শাহিন মোল্লা, আলী আজগর পলাশ, রাতুল আহমেদ সজিব, মোতালেব হোসেন মেম্বার, বাদল মোল্লা, আলমগীর হাওলাদার, আরিফ বেপারী, জার্নালিস্ট মোঃ সুজন বেপারী, তুষার বেপারী।

শিলই ইউনিয়ন মাদকবিরোধী নির্মুল কমিটি সভাপতি মোঃ জাকির হোসেন জমাদার বলেন,যা সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং মাদক নির্মূলে কার্যকর ভূমিকা রাখতে পারে। আমরা জানি, মাদক আমাদের তরুণ প্রজন্মকে, আমাদের সমাজকে ভেতর থেকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে।

তিনি আরও বলেন,মাদক শুধু একজন ব্যক্তিকে ধ্বংস করে না, একটি পরিবার, একটি সমাজ এবং পুরো রাষ্ট্রকে ধ্বংসের মুখে ঠেলে দেয়।

You cannot copy content of this page