খুঁজুন
[bangla_day], [english_date], [bangla_date]

টঙ্গীবাড়ীতে কলেজের গেইট নির্মাণে বাঁধা, প্রতিবাদে ছাত্রছাত্রীদের মানববন্ধন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: Tuesday, ২৯ এপ্রিল, ২০২৫, ৮:৪৬ pm
টঙ্গীবাড়ীতে কলেজের গেইট নির্মাণে বাঁধা, প্রতিবাদে ছাত্রছাত্রীদের মানববন্ধন
২৫

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে বালিগাঁও আমজাদ আলী কলেজের গেট নির্মাণে বাঁধা প্রদান করায় শিক্ষার্থীদের মানববন্ধন কর্মসূচী পালন করেছে।

টঙ্গীবাড়ীতে প্রশাসনকে বিভ্রান্তি করে কলেজের জমি আত্মসাতের পায়তারা, দুষ্কৃতকারী, ভূমিদস্যু জাঈদ বিন কালাম এর শাস্তির দাবীতে মানব বন্ধন করেছে বালিগাঁও আমজাদ আলী কলেজ এবং বালিগাঁও উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষকবৃন্দ সহ স্থানীয় জনসাধারণ ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করেছে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেল ৪ টায় কলেজ ও বিদ্যালয় ছুটির পরে স্কুল-কলেজের প্রায় ৩ হাজার ছাত্রছাত্রী ও এলাকাবাসীর উপস্থিতিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জানাগেছে, ২০০৩ সালে অত্র কলেজটি প্রতিষ্ঠালগ্ন থেকেই ২৯৩ দাগের জমি ভোগদখল করে আসছে। ৩২ শতক জমি হতে কূলেজকে আমজাদ আলী এর তিন ছেলে (১) মোঃ আবুল কালাম মিয়া (২) মো: আবুল বাশার মিয়া (৩) মোঃ আবুল খায়ের মিয়া কর্তৃক ৩.২৩ শতক জমি দান করেছেন। উক্ত জায়গার মধ্যে কলেজের মূল ফটক নির্মিত হচ্ছে।

বাদী জাঈদ বিন কালাম, পিতা: মো: আবুল কালাম মিয়া যে পিটিশন দায়ের করেছেন তা সম্পূর্ন ভিত্তিহীন এবং উদ্দেশ্য মূলকভাবে কলেজের ফটক নিমার্ণ কাজে বাধাগ্রস্থ করছে। উল্লেখ যে, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন, ২০০১ এর ধারা ৯ অনুযায়ী ২৯৩ দাগের ৩২ শতক জমি কলেজের ভোগ দখলে আছে। যা জেলা পরিষদের বরাদ্দকৃত অর্থায়নে প্রাচীর দ্বারা বেষ্টিত এবং নির্মানাধীন গেইটটি কলেজের নিজস্ব জায়গায়ই নির্মিত হচ্ছে।

সময় উপস্থিত ছিলেন, বালিগাঁও আমজাদ আলী কলেজের অধ্যক্ষ এস.এম আনিছুল হক, বালিগাঁও উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলপনা রাণী দত্ত, বালিগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি আবু সাঈদ মিয়া, সাধারন সম্পাদক অহিদ হাওলাদার, কলেজের অভিভাবক প্রতিনিধি রিপন মুন্সী, স্কুল ও কলেজের সাবেক অভিভাবক প্রতিনিধিসহ স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।

কলেজের অধ্যক্ষ এস.এম আনিছুল হক বলেন, অভিযোগকারী জাঈদ বিন কালাম এর দাবী অযৌক্তিক ভিত্তিহীন এবং ষড়যন্ত্র মূলক, যাহা কলেজের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম এবং উন্নয়ন মূলক কাজে ব্যাঘাত ঘটছে। আমরা এ মামলা প্রত্যাহার চাই।

এসময় বালিগাঁও আমজাদ আলী কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী জাকিয়া খান বলেন, যারা শিক্ষা প্রতিষ্ঠানের গেইট আটকে দিতে চায়, তারা নিজের ভবিষ্যত বন্ধ করে দেয়। আমরা এখানে এসেছি মনের গলায় নয়, অধিকারের কন্ঠে অধিকারের কথা বলতে, আমাদের দাবী একটাই। আমাদের গেইট চাই, আমাদের সম্মান চাই। আমরা মানুষের স্রোত হয়ো প্রমাণ করব। বালিগাঁও আমজাদ আলী কলেজের ছাত্র-ছাত্রীরা মাথা নত করে না। আমরা গেইট চাই। মামলা নিষ্পত্তি চাই।

ব্যাপারে জাঈদ বিন কালাম বলেন, আমরা ৩.২৫ শতক জমি দান করেছি। সেই জায়গা দিতেও রাজি তবে সেটা না মেপে তারা মনগড়া ভাবে গেইট নির্মাণ করছে তাই আমি এর প্রতিবাদ করেছি। যদি তারা মেপে নিয়ে গেইট নির্মাণ করে তাহলে আমার বাধা নেই।

এবিষয়ে টঙ্গীবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, আমি এ বিষয়ে অবগত আছি। উভয় পক্ষকে নিয়ে বসে বাদীকে বুঝানোর চেস্টা করেছিলাম। কিন্তু বাদী গেইট নির্মাণে নারাজ।

টঙ্গীবাড়িতে কৃষকদলের আলোচনা ও মতবিনিময় সভা

মো. মাসুম, টঙ্গীবাড়ি
প্রকাশিত: Tuesday, ৩ ফেব্রুয়ারী, ২০২৬, ৭:০৪ pm
টঙ্গীবাড়িতে কৃষকদলের আলোচনা ও মতবিনিময় সভা

 

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মুন্সীগঞ্জ–২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদের পক্ষে উপজেলা কৃষকদলের উদ্যোগে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বেলা ১২টায় উপজেলার বলই এলাকায় সাবেক উপজেলা বিএনপির সহসভাপতি মো. সেলিম মোল্লার বাড়িতে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষকদলের সহ আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট এইচ এম মাসুম, সহ মহিলা বিষয়ক সম্পাদক রহিমা ইসলাম, মুন্সীগঞ্জ জেলা কৃষকদলের আহ্বায়ক সিরাজুল ইসলাম পিন্টু এবং সদস্য সচিব শহীদ মজুমদার।

উপজেলা কৃষকদলের সভাপতি মো. আমিনুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. কাদের পারভেজ ঢালীর সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষকদলের সহসভাপতি দেলোয়ার হোসেন মোল্লা ও আব্দুল হালিম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহীন মাদবর, আনোয়ার সরদার ও শামীম বেপারী, সাংগঠনিক সম্পাদক শওকত মাহমুদসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সভায় বক্তারা আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

কামারখাড়ায় ধানের শীষের নির্বাচনী জনসভা

অনিক শেখ
প্রকাশিত: Tuesday, ৩ ফেব্রুয়ারী, ২০২৬, ৬:৩৩ pm
কামারখাড়ায় ধানের শীষের নির্বাচনী জনসভা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মুন্সীগঞ্জ–২ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদের পক্ষে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় টঙ্গীবাড়ি উপজেলার কামারখাড়া ইউনিয়ন বিএনপির আয়োজনে স্বর্ণগ্রাম রাধানাথ উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।

জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব ও মুন্সীগঞ্জ–২ আসনের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন টঙ্গীবাড়ি উপজেলা বিএনপির সভাপতি আলী আসগর রিপন মল্লিক।

কামারখাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ মোহাম্মদ জামালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হুমায়ুন কবির হাওলাদারের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান ইকো।

অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিতি ছিলেন উপজেলা বিএনপি সহ-সভাপতি আক্তার হোসেন মোল্লা ও আক্তার লাকুরিয়া, দিঘীরপাড় ইউনিয়ন বিএনপির সভাপতি শামিম মোল্যা, জেলা মুক্তিযোদ্ধা দলের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুল জাব্বার, উপজেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ওয়ালীউল্লাহ খান, জেলা যুবদলের সদস্য নজরুল ইসলাম মোল্লা, যুবদল নেতা আসলাম শিকদার ও কাজী লুৎফর রহমান।

এছাড়াও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. মোক্তার হোসেনসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী জনসভায় অংশ নেন।

জনসভায় সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক ও জেদ্দা যুবদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শিকদার, সুইজারল্যান্ড নেতা আলামিন শিকদার, সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা যুবদলের সদস্য নজরুল মোল্লা এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল করিম সুমন।

সিটিজেনস ব্যাংকের বালিগাঁও বাজার উপশাখা উদ্বোধন।

অনলাইন ডেস্ক
প্রকাশিত: Tuesday, ৩ ফেব্রুয়ারী, ২০২৬, ৪:০২ pm
সিটিজেনস ব্যাংকের বালিগাঁও বাজার উপশাখা উদ্বোধন।

 

পঞ্চম প্রজন্মের ব্যাংক সিটিজেনস ব্যাংকের নতুন উপশাখা উদ্বোধন করা হয়েছে। সোমবার (২রা ফেব্রুয়ারী ) টঙ্গীবাড়ী উপজেলার বালিগাঁও বাজারের হাতেম প্লাজায় প্রধান অতিথি হিসেবে নতুন এ উপশাখা উদ্বোধন করেন ব্যাংকটির ম্যনেজিং ডিরেক্টর আলমগীর হোসেন।

সিটিজেনস ব্যাংক বালিগাঁও বাজার উপশাখার ব্যবস্থাপনা পরিচালক কামরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি ম্যনেজিং ডিরেক্টর মোস্তাফিজুর রহমান এবং আঃ লতিফ।

উপশাখা উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বালিগাঁও আমজাদ আলী কলেজের অধ্যক্ষ এস.এম. আনিছুল হক, বালিগাঁও বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলমগীর মোল্লা, হাতেম প্লাজার সত্তাধারী নজরুল ইসলাম, রুহুল আমিন মুন্সি, আনোয়ার হোসেন শেখ, বাবুল বেপারি, অলি উদ্দিন শেখ, সাজন মুন্সি প্রমুখ

সিটিজেনস ব্যাংকের বালিগাঁও বাজার উপশাখা উদ্বোধনিতে
বক্তব্য রাখছেন ব্যাংকটির ম্যনেজিং ডিরেক্টর আলমগীর হোসেন

You cannot copy content of this page