টঙ্গীবাড়ীতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবকে বিএনপির সংবর্ধনা
টঙ্গীবাড়ীতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবকে বিএনপির সংবর্ধনামুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার কৃতি সন্তান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব জনাব মো. সাখাওয়াত হোসেনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার (৯ মে) টঙ্গীবাড়ী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গসংগঠনের টঙ্গীবাড়ী উপজেলা শাখার আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহামিনা আক্তার।
টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলী আজগর রিপন মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, টঙ্গীবাড়ীর সন্তান হিসেবে মো. সাখাওয়াত হোসেনের এ অর্জন উপজেলাবাসীর জন্য গর্বের। তাঁর কর্মদক্ষতা ও সাফল্য নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন