খুঁজুন
[bangla_day], [english_date], [bangla_date]

ডুলিহাটায় ধানের শীষের নির্বাচনী উঠান বৈঠক

অনলাইন ডেস্ক
প্রকাশিত: Friday, ৬ ফেব্রুয়ারী, ২০২৬, ৩:৫৩ pm
ডুলিহাটায় ধানের শীষের নির্বাচনী উঠান বৈঠক
২৮

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জ–২ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদের পক্ষে ধানের শীষ প্রতীকের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ২টায় টঙ্গীবাড়ি উপজেলার ধীপুর ইউনিয়নের ডুলিহাটা গ্রামে নিজামুল হকের বাসভবনে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও মুন্সীগঞ্জ–২ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলী আসগর রিপন মল্লিক।
আলহাজ্ব সেলিম সারোয়ারের সভাপতিত্বে এবং মো. জানে আলম খানের সঞ্চালনায় অনুষ্ঠিত এ উঠান বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব নিজামুল হক।

এছাড়াও উপস্থিত ছিলেন আড়িয়ল ইউনিয়ন বিএনপির সভাপতি আ. আলী নান্টু মাদবর, সাধারণ সম্পাদক মঞ্জু শেখ ফারুক, টঙ্গীবাড়ী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মারুফ ইসলাম সেন্টু, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাহবুব মল্লিক, টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. সেলিম, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মিজানুর রহমান বেপারি, আড়িয়ল ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আ. সাত্তার দেওয়ান, উপজেলা বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জাব্বির খান, উপজেলা কৃষকদলের সহ-সভাপতি রাসেল খান, যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, আড়িয়ল ইউনিয়ন কৃষকদলের সভাপতি মুরাদ তালুকদারসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ রাসেল খান, আলহাজ্ব আমিনুল ইসলাম, রফিকুল ইসলাম ও ইসমাইল হোসেন।

উঠান বৈঠকে বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন।

আড়িয়লে ধানের শীষ প্রতীকের প্রচারণায় নির্বাচনী গণসংযোগ

অনিক শেখ
প্রকাশিত: Sunday, ৮ ফেব্রুয়ারী, ২০২৬, ১১:৪৫ pm
আড়িয়লে ধানের শীষ প্রতীকের প্রচারণায় নির্বাচনী গণসংযোগ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ–২ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট আব্দুস সালাম আজাদের পক্ষে ধানের শীষ প্রতীকের নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) সকালে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার আড়িয়ল ইউনিয়নের আপরকাঠি, দামপাড়া, মাছপাড়া ও আশপাশের কয়েকটি গ্রামে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এ গণসংযোগ পরিচালনা করেন।

গণসংযোগকালে নেতাকর্মীরা সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি তুলে ধরেন। পাশাপাশি ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
জাতীয় নির্বাচন উপলক্ষে হৃদয় খানের উদ্যোগে এবং টঙ্গীবাড়ি উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক প্রবাসী আবু সাঈদ খান শিপুর সহযোগিতায় আড়িয়ল ইউনিয়ন বিএনপির সভাপতি আঃ আলী নান্টু মাদবর ও সাধারণ সম্পাদক মঞ্জু শেখ ফারুকের নেতৃত্বে গণসংযোগে অংশ নেন উপজেলা বিএনপির ভূমি ও বৃক্ষরোপণ বিষয়ক সম্পাদক রায়হান খান চুন্নু, বাণিজ্য বিষয়ক সম্পাদক সজল বেপারি, আড়িয়ল ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আলমগীর হাওলাদার, সাধারণ সম্পাদক মিরাজ শেখ রানা, সাংগঠনিক সম্পাদক শরিফ ছৈয়াল, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মনির হোসেন খলিফা, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন তালুকদার, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার বেপারি, উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য আলমগীর কবির একদিল, আড়িয়ল ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আঃ কাইয়ুম মাদবর, প্যানেল চেয়ারম্যান জামাল শেখ, ৪ নম্বর ওয়ার্ড সদস্য একলাস সর্দার, ৫ নম্বর ওয়ার্ড সদস্য মোঃ তোফাজ্জল শেখ ও ৮ নম্বর ওয়ার্ড সদস্য রুহুল আমিন।

এছাড়া উপস্থিত ছিলেন আড়িয়ল ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ বাদশা মাদবর, স্বেচ্ছাসেবকদল নেতা জামাল বেপারি, মহিউদ্দিন, শাহরিয়ার রাকিব, আড়িয়ল ইউনিয়ন জাসাসের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মকবুল, সাবেক ছাত্রদল নেতা মাসুম হোসাইন ও সাগর হাওলাদারসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

টঙ্গীবাড়িতে ধানের শীষের নির্বাচনী গণসংযোগ

মাসুম হাসান আফিফ
প্রকাশিত: Wednesday, ৪ ফেব্রুয়ারী, ২০২৬, ৪:০৭ pm
টঙ্গীবাড়িতে ধানের শীষের নির্বাচনী গণসংযোগ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জ–২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদের পক্ষে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় ধানের শীষ প্রতীকের নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বালিগাঁও ইউনিয়নের বিভিন্ন গ্রামে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আমির হোসেন দোলনের নেতৃত্বে এ গণসংযোগ কর্মসূচি পরিচালিত হয়। এ সময় নেতাকর্মীরা সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

গণসংযোগে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রব দফতরি, বালিগাঁও ইউনিয়ন বিএনপির সহ সভাপতি আবু যর গিফারী জুয়েল, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আসলাম খান বাচ্চু, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ফরুণ দেওয়ান এবং সাধারণ সম্পাদক কুদ্দুস হাওলাদার।
এছাড়াও উপস্থিত ছিলেন যুবদল নেতা বিপ্লব বেপারী, সুজন, সোহেল মাল, আলামিন শেখ এবং ছাত্রদল নেতা রাসেল তালুকদারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।

গণসংযোগকালে নেতাকর্মীরা বলেন, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে ধানের শীষের কোনো বিকল্প নেই। এ সময় গণসংযোগে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত সাড়া লক্ষ্য করা যায়।

টঙ্গীবাড়িতে কৃষকদলের আলোচনা ও মতবিনিময় সভা

মো. মাসুম, টঙ্গীবাড়ি
প্রকাশিত: Tuesday, ৩ ফেব্রুয়ারী, ২০২৬, ৭:০৪ pm
টঙ্গীবাড়িতে কৃষকদলের আলোচনা ও মতবিনিময় সভা

 

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মুন্সীগঞ্জ–২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদের পক্ষে উপজেলা কৃষকদলের উদ্যোগে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বেলা ১২টায় উপজেলার বলই এলাকায় সাবেক উপজেলা বিএনপির সহসভাপতি মো. সেলিম মোল্লার বাড়িতে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষকদলের সহ আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট এইচ এম মাসুম, সহ মহিলা বিষয়ক সম্পাদক রহিমা ইসলাম, মুন্সীগঞ্জ জেলা কৃষকদলের আহ্বায়ক সিরাজুল ইসলাম পিন্টু এবং সদস্য সচিব শহীদ মজুমদার।

উপজেলা কৃষকদলের সভাপতি মো. আমিনুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. কাদের পারভেজ ঢালীর সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষকদলের সহসভাপতি দেলোয়ার হোসেন মোল্লা ও আব্দুল হালিম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহীন মাদবর, আনোয়ার সরদার ও শামীম বেপারী, সাংগঠনিক সম্পাদক শওকত মাহমুদসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সভায় বক্তারা আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

You cannot copy content of this page