খুঁজুন
[bangla_day], [english_date], [bangla_date]

সংগঠক ও সংগঠন নিয়ে আশরাফ ইকবালের ভাবনা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: Wednesday, ৮ অক্টোবর, ২০২৫, ৯:৪৬ am
সংগঠক ও সংগঠন নিয়ে আশরাফ ইকবালের ভাবনা
৩৩

সংগঠন ও সংগঠক নিস্ক্রিয় হওয়ার কয়েকটি কারণ:

১. কর্মসূচি (Programme/ Project) :

আমরা উৎসব-পূজারী ও উৎসবপ্রিয়। প্রতিষ্ঠাবার্ষিকী, বিজয় দিবস, স্বাধীনতা দিবস, ২১ শে ফেব্রুয়ারি প্রভৃতি দিবস পেলে জীবন বাজি রেখে উদযাপন করি। কোনও কিছুতে লেগে থাকতে পারি না। সত্যিকার সমৃদ্ধি তো উৎসব নয়; কর্মসূচি। কর্মসূচি আমাদের পাওয়া যায় না। কর্মসূচি চলে নিয়মিতভাবে। মানবজীবনের সমৃদ্ধি ও সাফল্য গড়ে ওঠে কর্মসূচির ভেতর দিয়ে।

২. কর্মোদ্দীপনা (Motivation):

অনিচ্ছা বা অনাগ্রহের কারণে আমরা উদ্যমহীন, কর্মবিমুখ, নেতিবাচক, অসহায়, পলায়নপর ও দুর্বল। সর্বপরি আমাদের কর্মোদ্দীপনা না থাকায় সংগঠন নিস্ক্রিয় হয়ে যাচ্ছে।

৩. বিরোধিতা (Opposition):

দক্ষ ও সক্রিয় সংগঠকদের বিরুদ্ধে আমাদের ক্ষুদ্রতা, হীনতা, বিরোধিতা ও সহিংসতা দিয়ে তাদের শেষ করে ফেলি।

৪. স্বজনপ্রীতি (Nepotism):

স্বজনপ্রীতি আমাদের সমাজে একটি মরণব্যাধির রূপ ধারণ করেছে। চাকরি, ব্যবসা, রাজনীতি, প্রশাসন, সংগঠন সর্বত্রই ছড়িয়ে পড়েছে এ স্বজনপ্রীতি। এটি ধ্বংস করে দিয়েছে ন্যায়বিচার, ন্যায়নীতি ও নিরপেক্ষতার আদর্শকে।

আমরা যে যেই দায়িত্বে থাকি চেষ্টা করি, নিজেদের আত্মীয়-স্বজন বা পরিচিতদের একটু প্রাধান্য দিতে, একটু সুযোগ-সুবিধা দিতে। যা মোটেও কাম্য নয়। দুর্নীতির অন্যতম কারণও এই স্বজনপ্রীতি।

মানুষের অভ্যাস হলো, নিজের লোকজন কোনো বড় অন্যায় করলেও তা চোখে পড়ে না। ধরা পড়লেও তেমন অপরাধ মনে হয় না। তাই এর বিচারও হয় না।

কিন্তু অন্য কেউ ছোটখাটো অন্যায় করলেও তা অনেক বড় মনে হয়। তার বিচার করার জন্য উঠে পড়ে লেগে যায়। করতে চায় আইনের শাসন প্রতিষ্ঠা।

আর এই স্বজনপ্রীতির জন্য শত মেধার মৃত্যু হয়ে যায় প্রকাশ্যে, নির্বাক, অগোচরে।

৫. সুবিধাবাদী চরিত্র (Opportunist character) :

যখন মানুষ বিপদে পড়ে, তখন এক রকম কথা বলে আবার বিপদমুক্ত হলে তার আসল চরিত্র প্রকাশ পায়।

হুমায়ূন আহমেদ তাঁর আত্মজীবনীতে এক লোকের ইউটার্নের একটি ঘটনা উল্লেখ করেন।

“আমি একজন ঘোরতর নাস্তিককে চিনতাম, তার ঠোঁটে একবার একটা গ্রোথের মতো হলো। ডাক্তাররা সন্দেহ করলেন ক্যানসার। সঙ্গে সঙ্গে সেই নাস্তিক পুরোপুরি আস্তিক হয়ে গেলেন। তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য মসজিদে যান। বায়োপসির পর ধরা পড়ল গ্রোথের ধরন খারাপ নয়। লোকালাইজড গ্রোথ। ভয়ের কিছু নেই। অপারেশন করে ফেলে দিলেই হবে। সঙ্গে সঙ্গে ভদ্রলোক আবার নাস্তিক হয়ে পড়লেন। ভয়াবহ ধরনের নাস্তিক।” (হুমায়ূন আহমেদ, ছায়াসঙ্গী; পৃষ্ঠা ২১)

“এমন কিছু মানুষ আছে যারা শুধু/ হাত মেলায়/ সুসময়ে কাঁধে কাঁধে কাঁধ মেলায়/ তারা শুধু বন্ধু সেজে আসে যায়/ দুঃসময়ে পালিয়ে বেড়ায়।”

সুবিধাবাদীতা আত্মাকে কুৎসিত করে দেয় ।- ডেভিড মিচেল

সুবিধাবাদীতা হলো ঘৃণ্য দুষ্টতা, যা কেউ অন্যকে ক্ষমা করে না এবং নিজের মধ্যে নিজে ছাড়া অন্য কেউ থাকে না।-হেনরি ওয়ার্ড বিচার

৬. ২০ জনে ১ জন ( 20:1):

সমষ্টি তখনই চলতে শুরু করে যখন কোন অদমিত ও অনুপ্রাণিত ব্যক্তির চলা শুরু হয়। তাই ব্যক্তিই সংগঠনের আসল জন্মদাতা।

একটি সংগঠন প্রতিষ্ঠিত হবে কি হবে না তা মূলত নির্ভর করে একটি মানুষের ওপর; সে-গন্তব্যের জন্য জন্মান্ধের মতো, আত্মবিধ্বংসীর মতো ক্ষিপ্র হয়ে ঝাপিয়ে পড়ার ওপর।

প্রত্যেকটি সংগঠনের মধ্যেই বেশ কিছু সংসপ্তক মানুষ আছে। তারা প্রায় আত্মঘাতী পর্যায়েই কাজ করে। না হলে সংগঠন জন্ম নিতে বা চলতে পারতো না।কিন্তু এদের সংখ্যা খুবই কম। ২০ জনে ১ জন বা ২ জন। এরা জীবন বাজি রেখে সংগঠনের জন্যে আত্মাহুতি দেয়; কিন্তু বাকি অপদার্থের নিষ্ঠুর বৈরিতার কারণে তারা শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে যায়। ফলে অক্ষমের সংখ্যাগরিষ্ঠতা সক্ষমের কার্যকারিতাকে ব্যর্থ করে দেয়।

৭. হীনতা ও হীনমন্যতা (Inferiority & Inferiority complex):

হীনমন্যতা হলো এমন একটি মানসিক অবস্থা, যেখানে ব্যক্তি নিজেকে অপর্যাপ্ত বা অযোগ্য মনে করেন—যুক্তিসংগত বিচারের ভিত্তিতে নয়, বরং আবেগের দ্বারা পরিচালিত হওয়ার কারণে। শক্তি, সাহস, উদ্যম, কাজ ও স্বাস্থ্যে অনেক জাতির চেয়ে আমরা নিচে। তাই আমাদের আত্ম-সচেতনতা বৃদ্ধি করতে হবে, অন্যের সাথে তুলনা বন্ধ করতে হবে, ইতিবাচক চিন্তা করতে হবে, মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের সাহায্য নেওয়া যেতে পারে।

৮. শঠতা (Craftiness):

ছলে বলে কলে কৌশলে সংগঠনের পদ-পদবী কামনাটাই প্রধান উদ্দেশ্য।

লেখক: আশরাফ ইকবাল

শিক্ষক,  সাংবাদিক ও সংগঠক।


আরও পড়ুনশিক্ষার হার বৃদ্ধিতে সামাজিক সংগঠনের করনীয়

টঙ্গীবাড়িতে কৃষকদলের আলোচনা ও মতবিনিময় সভা

মো. মাসুম, টঙ্গীবাড়ি
প্রকাশিত: Tuesday, ৩ ফেব্রুয়ারী, ২০২৬, ৭:০৪ pm
টঙ্গীবাড়িতে কৃষকদলের আলোচনা ও মতবিনিময় সভা

 

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মুন্সীগঞ্জ–২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদের পক্ষে উপজেলা কৃষকদলের উদ্যোগে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বেলা ১২টায় উপজেলার বলই এলাকায় সাবেক উপজেলা বিএনপির সহসভাপতি মো. সেলিম মোল্লার বাড়িতে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষকদলের সহ আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট এইচ এম মাসুম, সহ মহিলা বিষয়ক সম্পাদক রহিমা ইসলাম, মুন্সীগঞ্জ জেলা কৃষকদলের আহ্বায়ক সিরাজুল ইসলাম পিন্টু এবং সদস্য সচিব শহীদ মজুমদার।

উপজেলা কৃষকদলের সভাপতি মো. আমিনুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. কাদের পারভেজ ঢালীর সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষকদলের সহসভাপতি দেলোয়ার হোসেন মোল্লা ও আব্দুল হালিম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহীন মাদবর, আনোয়ার সরদার ও শামীম বেপারী, সাংগঠনিক সম্পাদক শওকত মাহমুদসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সভায় বক্তারা আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

কামারখাড়ায় ধানের শীষের নির্বাচনী জনসভা

অনিক শেখ
প্রকাশিত: Tuesday, ৩ ফেব্রুয়ারী, ২০২৬, ৬:৩৩ pm
কামারখাড়ায় ধানের শীষের নির্বাচনী জনসভা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মুন্সীগঞ্জ–২ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদের পক্ষে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় টঙ্গীবাড়ি উপজেলার কামারখাড়া ইউনিয়ন বিএনপির আয়োজনে স্বর্ণগ্রাম রাধানাথ উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।

জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব ও মুন্সীগঞ্জ–২ আসনের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন টঙ্গীবাড়ি উপজেলা বিএনপির সভাপতি আলী আসগর রিপন মল্লিক।

কামারখাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ মোহাম্মদ জামালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হুমায়ুন কবির হাওলাদারের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান ইকো।

অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিতি ছিলেন উপজেলা বিএনপি সহ-সভাপতি আক্তার হোসেন মোল্লা ও আক্তার লাকুরিয়া, দিঘীরপাড় ইউনিয়ন বিএনপির সভাপতি শামিম মোল্যা, জেলা মুক্তিযোদ্ধা দলের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুল জাব্বার, উপজেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ওয়ালীউল্লাহ খান, জেলা যুবদলের সদস্য নজরুল ইসলাম মোল্লা, যুবদল নেতা আসলাম শিকদার ও কাজী লুৎফর রহমান।

এছাড়াও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. মোক্তার হোসেনসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী জনসভায় অংশ নেন।

জনসভায় সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক ও জেদ্দা যুবদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শিকদার, সুইজারল্যান্ড নেতা আলামিন শিকদার, সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা যুবদলের সদস্য নজরুল মোল্লা এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল করিম সুমন।

সিটিজেনস ব্যাংকের বালিগাঁও বাজার উপশাখা উদ্বোধন।

অনলাইন ডেস্ক
প্রকাশিত: Tuesday, ৩ ফেব্রুয়ারী, ২০২৬, ৪:০২ pm
সিটিজেনস ব্যাংকের বালিগাঁও বাজার উপশাখা উদ্বোধন।

 

পঞ্চম প্রজন্মের ব্যাংক সিটিজেনস ব্যাংকের নতুন উপশাখা উদ্বোধন করা হয়েছে। সোমবার (২রা ফেব্রুয়ারী ) টঙ্গীবাড়ী উপজেলার বালিগাঁও বাজারের হাতেম প্লাজায় প্রধান অতিথি হিসেবে নতুন এ উপশাখা উদ্বোধন করেন ব্যাংকটির ম্যনেজিং ডিরেক্টর আলমগীর হোসেন।

সিটিজেনস ব্যাংক বালিগাঁও বাজার উপশাখার ব্যবস্থাপনা পরিচালক কামরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি ম্যনেজিং ডিরেক্টর মোস্তাফিজুর রহমান এবং আঃ লতিফ।

উপশাখা উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বালিগাঁও আমজাদ আলী কলেজের অধ্যক্ষ এস.এম. আনিছুল হক, বালিগাঁও বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলমগীর মোল্লা, হাতেম প্লাজার সত্তাধারী নজরুল ইসলাম, রুহুল আমিন মুন্সি, আনোয়ার হোসেন শেখ, বাবুল বেপারি, অলি উদ্দিন শেখ, সাজন মুন্সি প্রমুখ

সিটিজেনস ব্যাংকের বালিগাঁও বাজার উপশাখা উদ্বোধনিতে
বক্তব্য রাখছেন ব্যাংকটির ম্যনেজিং ডিরেক্টর আলমগীর হোসেন

You cannot copy content of this page