মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে সড়ক দুর্ঘটনায় আবু বাক্কার শেখ (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার উপজেলার টঙ্গীবাড়ী-বালিগাও প্রধান সড়কে বাদল মিজি স্পেশালইস্ট প্রাইভেট হসপিটাল লিমিটেড’র সামনে এই দুর্ঘটনা ঘটে। তিনি উপজেলার বেতকা ইউনিয়নের খিলপাড়া গ্রামের মৃত ফালান শেখের ছেলে। স্থানীয়রা জানান, দুপুরে টঙ্গীবাড়ী বাজারে বাদল মিজি স্পেশালইস্ট প্রাইভেট হসপিটাল লিমিটেড’র সামনে বালু ভর্তি ট্রাককে সাইড দিতে গিয়ে ব্যাটারী চালিত মিশুক উল্টে গিয়ে মিশুকের নিচে চাপা পড়ে আবু বাক্কার শেখ। এতে তার শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম আহম্মেদ জানান, ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতের সুরৎহাল রির্পোট প্রস্তুত করা হয়েছে।