১৫ই নভেম্বর—টঙ্গীবাড়ীর ইতিহাসে এক গৌরবময় দিন। ১৯৭১ সালের এই দিনে মুক্তিযোদ্ধাদের বীরোচিত অভিযানে পাকিস্তানি হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত হয় পুরো টঙ্গীবাড়ী উপজেলা। সেই স্মৃতিবহ দিনটিকে যথাযোগ্য মর্যাদায় উদযাপন করেছে উপজেলা প্রশাসন ও বীর মুক্তিযোদ্ধারা।
দিনভর নানা আয়োজনে ছিল শহীদদের স্মরণ, মিলাদ ও দোয়া, স্মৃতিচারণ, আলোচনা সভা ও র‍্যালি। সকাল থেকে উপজেলা চত্বরে বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের সন্তানদের উপস্থিতিতে এক অনন্য আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট এর সিনিয়র এডভোকেট ও মুক্তিযোদ্ধা সংসদ মুন্সীগঞ্জ জেলা ইউনিট কমান্ড আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ মহসিন মিয়া।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ জামাল হোসেন,বিশিষ্ট সমাজ সেবক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম নীরু ভুইয়া,টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ধীপুর ইউপি চেয়ারম্যান মোঃ আক্তার হোসেন মোল্লা,সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আঃ মোতালেব খান পটু।উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব তানজিমা আঞ্জুম সোহানিয়া এর সভাপতিত্বে ও গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সাবেক অতিরিক্ত সচিব ও আহবায়ক টঙ্গীবাড়ী মুক্তিযোদ্ধা কমান্ড বীর মুক্তিযোদ্ধা মোঃ আবু বক্কর সিদ্দিক মোল্লা এর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আক্কাস খান,বীর মুক্তিযোদ্ধা আঃ জব্বার কবিরাজ,বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন মোল্লাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বীর মুক্তিযোদ্ধাবৃন্দ,এছাড়া উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর সাধারণ সম্পাদক মোঃ ইখতিয়ার হোসেন শিকদার ডলার, উপজেলা প্রচার ও প্রকাশনা সম্পাদক সামসুদ্দিন তুহিন, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর যশলং ইউনিয়ন সভাপতি মোঃ হাবিবুর রহমানসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বীর মুক্তিযোদ্ধা সন্তানবৃন্দ।