মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার আড়িয়ল ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মিজানুর রহমান বেপারীর বাড়িতে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) বাদ এশা আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির উপদেষ্টা হাজি মো. ইলিয়াস বেপারী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলী আজগর রিপন মল্লিক।
সভায় এলাকার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও মতবিনিময় করা হয়।