মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার আড়িয়ল ইউনিয়নের ফজুশাহ বাজারে সন্ধানী সমাজ সেবা সংঘের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

শনিবার (৪ অক্টোবর) সকাল ১১টায় ফজুশাহ কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে নিতিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বসাউল্লাহ পাঁচনখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ফজুশাহ আইডিয়াল প্রি-ক্যাডেট স্কুলের মোট ৪৫ জন মেধাবী শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।

শিক্ষার্থীদের মেধা বিকাশ ও পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াতে শ্রেণি ও ফলাফলের ভিত্তিতে এ পুরস্কার প্রদান করা হয়। এতে প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থীদের ম্যাম পট, দ্বিতীয় স্থান অর্জনকারীদের ছাতা এবং তৃতীয় স্থান অর্জনকারীদের হটপট উপহার দেওয়া হয়।

সন্ধানী সমাজ সেবা সংঘের সভাপতি আলহাজ্ব মো. হাবিবুর রহমান দেওয়ানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মঞ্জু শেখ ফারুকের সঞ্চালনায়

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক আব্দুল কুদ্দুস দেওয়ান ও কোষাধ্যক্ষ সেকান্দর মাঝি, আড়িয়ল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আলী নান্টু মাদবর, টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির ক্ষুদ্র ও কুটির বিষয়ক সম্পাদক মো. আজিজুল হক দেওয়ান, আলহাজ্ব ফজলুল হক সরদার, মো. দেলোয়ার সরদার ও মো. মিজান মাঝি।
এছাড়াও সন্ধানী সমাজ সেবা সংঘের অন্যান্য সদস্য, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশ এবং পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করার পাশাপাশি তাদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাবও তৈরি করে।

ভবিষ্যতেও শিক্ষার্থীদের পাশে থেকে বিভিন্ন সামাজিক, মানবিক ও শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করার প্রত্যয় ব্যক্ত করেন সন্ধানী সমাজ সেবা সংঘের নেতৃবৃন্দ।