মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার মটুকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিদায়ী প্রধান শিক্ষক নিরঞ্জন কুমার সরকারের বিদায় সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বেলা ১২টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকতার হোসেন মোল্লা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ইউআরসি ইন্সট্রাক্টর মোহাম্মদ সাইদুর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তানিয়া খাতুন। সঞ্চালনা করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শরিফ বেপারী ও সাবেক সহসভাপতি মো. নুরুল আমিন বেপারী।

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক সভাপতি মো. নূর ইসলাম বেপারী, মটুকপুর বেপারী বাড়ি জামে মসজিদের সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম বেপারী, বীর মুক্তিযোদ্ধা মো. হাবিবুর রহমান, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কাজল কর, সানজিদা আক্তার ও মো. আবুল হোসেন, স্থানীয় সুমন বেপারী, বাবু বেপারী, শামীম বেপারী।

এ ছাড়া বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিদ্যালয় সূত্রে জানা যায়, প্রধান শিক্ষক নিরঞ্জন কুমার সরকার ১৯৯৫ সালের ১৭ জুন মটুকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে দায়িত্ব পালন করেন। তাঁর বিদায় উপলক্ষে শিক্ষক, অভিভাবক ও স্থানীয়দের অংশগ্রহণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা তাঁর দীর্ঘ কর্মজীবনের অবদানের কথা স্মরণ করে তাঁর সুস্বাস্থ্য ও সুন্দর ভবিষ্যৎ কামনা করেন।