টংগিবাড়ী (মুন্সীগঞ্জ), ৬ জুলাই: “উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জের টংগিবাড়ীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে টংগিবাড়ী উপজেলা প্রশাসন ও উপজেলা বিআরডিবির যৌথ আয়োজনে র‌্যালি, আলোচনা সভা, বৃক্ষের চারা বিতরণ এবং বিআরডিবির সদস্যদের মাঝে ঋণের চেক বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

রোববার (৬ জুলাই) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ও অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন টংগিবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব তাহমিনা আক্তার।

অনুষ্ঠানে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ মোশারফ হোসেনসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিআরডিবির বিভিন্ন সমিতির সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভা শেষে বিআরডিবির বিভিন্ন সমিতির সদস্যদের মাঝে ঋণের চেক ও বৃক্ষের চারা বিতরণ করা হয়।