সম্ভাব্য ভূমিকম্পসহ যেকোনো ধরনের দুর্যোগ মোকাবেলায় মুন্সিগঞ্জ জেলার সকল ফায়ার স্টেশনকে প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, ২৬ জুন ২০২৬ তারিখে জেলার সকল ফায়ার স্টেশনের উদ্ধার সরঞ্জামাদি পরিষ্কার-পরিচ্ছন্ন করা, পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা এবং জরুরি ব্যবহারের জন্য প্রস্তুত রাখা হয়েছে।
তিনি বলেন, সম্ভাব্য ভূমিকম্প বা অন্য কোনো দুর্যোগের সময় দ্রুত সাড়া দেওয়া এবং কার্যকর উদ্ধার কার্যক্রম পরিচালনার লক্ষ্যে এ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এর ফলে জরুরি পরিস্থিতিতে মানুষের জীবন ও সম্পদ রক্ষায় দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনা করা সম্ভব হবে।