নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হওয়ার ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

জিডি সূত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জ থানাধীন ওয়ার্ড নং-০৬ এলাকার বাসিন্দা মোজাম্মেল হক তার ১৩ বছর বয়সী ছেলে আবদুল্লাহ মাইছুর নিখোঁজ হওয়ার বিষয়ে থানায় জিডি করেন। গত ১৬ জুন ২০২৬ সকাল আনুমানিক ৮টা ৩০ মিনিটের দিকে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

নিখোঁজ আবদুল্লাহ মাইছুর একজন মাদ্রাসার শিক্ষার্থী। তার গায়ের রং ফর্সা, উচ্চতা প্রায় ৫ ফুট ১ ইঞ্চি এবং ওজন প্রায় ৪৫ কেজি। পারিবারিক সূত্রে জানা গেছে, ছেলেটি নিজের অজান্তেই বিভিন্ন স্থানে হারিয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। এ ঘটনায় নিখোঁজের বিষয়টি থানায় সাধারণ ডায়েরিভুক্ত করা হয়েছে।

কোনো সহৃদয় ব্যক্তি আবদুল্লাহ মাহিমের সন্ধান পেলে তার অভিভাবকের মোবাইল নম্বর ০১৭৪৭৫৪০২৫৮-এ অথবা নিকটস্থ থানায় যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।