ফুটবল বিশ্বে আর্জেন্টিনার প্রতি ভালোবাসা ও সমর্থনের অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করেছেন মুন্সীগঞ্জের, টঙ্গীবাড়ী উপজেলার, ধিপুর ইউনিয়নের, মটুকপুর গ্রামের আর্জেন্টিনা ভক্তরা। সম্প্রতি মটুকপুর মোল্লাবাড়ি চেয়ারম্যান বাড়ি সংলগ্ন ব্রিজজুড়ে আর্জেন্টিনার অসংখ্য পতাকা টানিয়ে নিজেদের প্রিয় দলের প্রতি গভীর সমর্থন ও ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটান স্থানীয় সমর্থকরা।
এ ব্যতিক্রমী আয়োজনে পুরো ব্রিজটি নীল-সাদা পতাকায় সেজে ওঠে, যা স্থানীয় এলাকাবাসীর নজর কাড়ে এবং ফুটবলপ্রেমীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে। আয়োজকরা জানান, আর্জেন্টিনা শুধুমাত্র একটি দল নয়, এটি তাদের আবেগ ও ভালোবাসার প্রতীক।
এই আয়োজনের পেছনে যারা নিরলসভাবে কাজ করেছেন তারা হলেন — রাহাত, সোহাগ, ফয়সাল, সিফাত, সাইফুল, সিবলু, হামিম ও তারেক। তাদের সম্মিলিত উদ্যোগেই তৈরি হয়েছে এই ব্যতিক্রমী দৃশ্য।
স্থানীয়রা বলছেন, এমন আয়োজন এলাকায় ফুটবলপ্রেমীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করেছে। প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশে মটুকপুর আর্জেন্টিনা ফ্যান ক্লাবের এই উদ্যোগ ইতোমধ্যেই প্রশংসা কুড়িয়েছে।