মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৩ জুন) বিকেলে উপজেলার কামারখাড়া বাজার, বেশনাল চৌরাস্তা ও বেশনাল কবরস্থান সংলগ্ন এলাকায় এসব লিফলেট বিতরণ করা হয়। পরে বেশনাল যুবদল ক্লাবে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল করিম (সুমন), ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল ঢালী, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. মোক্তার হোসেন, ছাত্রদল নেতা সজীব হালদার, রুবেল মোল্লা ও আরিফ হালদার, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুর রহমান জীবন, ইউনিয়ন কৃষকদলের সভাপতি মো. আল আমিন মাল, যশলং ইউনিয়ন যুবদলের ৮ নম্বর ওয়ার্ড সভাপতি মো. দ্বীন ইসলাম দেওয়ান, শ্রমিকদল নেতা মো. ইব্রাহিম।

এছাড়াও উপস্থিত ছিলেন মো. সাগর হোসেন এবং আবু বকর সিদ্দিকসহ স্থানীয় নেতাকর্মীরা।