পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন বিশিষ্ট পর্যটন উদ্যোক্তা ও সমাজসেবক সাচ্চু খান।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদুল আজহা আমাদের ত্যাগ, কোরবানি ও মহান আল্লাহর প্রতি আনুগত্যের শিক্ষা দেয়। এই পবিত্র উৎসবের মাধ্যমে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও মানবিক মূল্যবোধ আরও সুদৃঢ় হোক।”

তিনি মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন, যেন সকলের কোরবানি কবুল হয় এবং দেশ ও জাতির জীবনে শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ বয়ে আনে।

সাচ্চু খান বর্তমানে রিভার ট্যুরস লিমিটেড, রিভার ট্যুরস অ্যান্ড ট্রাভেলস ও রিভার ল্যাঙ্গুয়েজ সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি পর্যটন খাতের বিভিন্ন সংগঠনের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে তিনি সকলের সুস্বাস্থ্য, সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।