মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীতে এসএসসি ১৯৯৫ ব্যাচ ফোরামের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানকে সফল করার লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ৩০ মে বিক্রমপুর টঙ্গীবাড়ী ডিগ্রি কলেজে দিনব্যাপী এ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে সভায় জানানো হয়।
সভায় পুনর্মিলনী আয়োজনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয় এবং সদস্যদের মধ্যে দায়িত্ব বণ্টন করা হয়।
সভায় উপস্থিত ছিলেন কাউসার মাহমুদ বাবু, মো. কামরুল হাসান, মিজান বেপারী, আবু নাসের মো. উজ্জ্বল, মো. ইব্রাহিম ইবু, জে. হাসান শান্ত ও আশরাফুর রহমান বাবু।
সভায় বক্তারা বলেন, দীর্ঘদিন পর বন্ধুদের একত্রিত করার এই আয়োজন পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করবে এবং পুরোনো স্মৃতিকে নতুন করে ফিরিয়ে আনবে।