মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার কাঠাদিয়া শিমুলিয়া ইউনিয়নের ভিডিপি সদস্য মোঃ সাগর শেখ “প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল পদক” অর্জন করেছেন। তার এই অর্জনে এলাকায় আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।

সাগর শেখ কাঠাদিয়া শিমুলিয়া ইউনিয়নের একজন সক্রিয় ভিডিপি সদস্য। তিনি আসেদ শেখের চার সন্তানের মধ্যে দ্বিতীয়। দীর্ঘদিন ধরে আনসার ও ভিডিপির বিভিন্ন কার্যক্রমে দায়িত্বশীল ভূমিকা পালন করায় তিনি এ সম্মাননা লাভ করেন।

তার এই অর্জনে টঙ্গীবাড়ী উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আব্দুল মান্নান  মৃধাসহ সহকর্মী, স্বজন ও এলাকাবাসী শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও সাগর শেখ দেশ ও সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।