সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান সিনহা এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সাবেক ছাত্রদল নেতা ও ফ্রান্স প্রবাসী রনি মুন্সি।
তিনি বলেন, “মিজানুর রহমান সিনহা মুন্সিগঞ্জ নিয়ে অনেক ভাবতেন। জেলার উন্নয়ন ও বিএনপিকে সুসংগঠিত করতে তিনি সবসময় কাজ করেছেন। একজন অভিভাবকসুলভ নেতাকে হারিয়ে মুন্সিগঞ্জবাসী আজ শোকাহত।”
তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।