আগামী শনিবার, টংগিবাড়ী উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের ২য় তলায় ‘টংগিবাড়ী উপজেলা উন্নয়ন ও কল্যাণ সমিতি’র কার্যালয় উদ্ধোধন হতে যাচ্ছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব জনাব এবিএম আব্দুস সাত্তার, আরো উপস্থিত থাকবেন সমিতির প্রধান পৃষ্ঠপোষক মুন্সীগঞ্জ-২ এর সংসদ সদস্য এডভোকেট আব্দুস সালাম আজাদ, পৃষ্ঠপোষক এডভোকেট মোঃ মহসিন মিয়া, আলী আজগর রিপন মল্লিক, বিশেষ উপস্থিতি ড. এ এফ এম মতিউর রহমান, সভাপতি টংগিবাড়ী উপজেলা উন্নয়ন ও কল্যাণ সমিতি, মোঃ আবু বকর সিদ্দিক মোল্লা, মহাসচিব, টংগিবাড়ী উপজেলা উন্নয়ন ও কল্যাণ সমিতি প্রমুখ।