মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীতে সামাজিক সংগঠন “টঙ্গীবাড়ী ব্লাড ফাউন্ডেশন”-এর ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্বেচ্ছাসেবীদের মিলনমেলা ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে।
আজ ১২ মে মঙ্গলবার বেলা ৩ টায় টঙ্গীবাড়ী উপজেলা অডিটোরিয়াম কামপ্লেক্সে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে টঙ্গীবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তারের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সহকারী কমিশনার (ভূমি) ওয়াজেদ ওয়াসিফ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল মালেক, অফিসার ইনচার্জ মনিরুল হক ডাবলু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ পারভেজ ভূইয়া ও ফায়ার সার্ভিস কর্মকর্তা মজিবুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন টঙ্গীবাড়ী ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শাহিন শেখ।
আয়োজকরা জানান, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ দিতে মিলনমেলা, সম্মাননা স্মারক প্রদানসহ বিভিন্ন আয়োজন রাখা হয়েছে।