দীর্ঘ প্রায় ৭ বছর বন্ধ থাকার পর আবারো নতুন করে কার্যক্রম শুরু হচ্ছে যাচ্ছে টংগিবাড়ী উপজেলা শিল্পকলা একাডেমি,র।
২০১৯ সালের করোনাকালীন সময় হতে বন্ধ থাকা উপজেলা শিল্পকলা একাডেমি,র কার্যক্রমে শুরু করার জন্য ইতিমধ্যে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। গত ৮ এপ্রিল উপজেলা নির্বাহী অফিসার হিসেবে জনাব তাহমিনা আক্তার যোগদানের পর থেকে উপজেলা শিল্পকলা একাডেমিকে পুনরায় চালু করার উদ্যোগ গ্রহণ করেন। উপজেলা শিল্পকলা একাডেমি চালু হলে টংগিবাড়ী উপজেলা সাংস্কৃতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন উপজেলার সচেতন নাগরিক সমাজ।