মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীতে ডা: মির্জা এ. সোবহান ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদ বাজার বিতরণ করা হয়েছে।
সোমবার আড়িয়ল স্বর্ণময়ী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে প্রায় অর্ধশত পরিবারের মাঝে বিশেষ ঈদ বাজার বিতরণ করা হয়। এ সময় দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য ঈদের প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডা. মির্জা এ. সোবহান ফাউন্ডেশনের মহাসচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের অতিরিক্ত কর কমিশনার মির্জা আশিক রানা। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, সমাজের অসহায় মানুষের মুখে ঈদের হাসি ফুটাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।