আজ ৬ মার্চ আড়িয়ল স্বর্ণময়ী উচ্চ বিদ্যালয় মাঠে সামাজিক সংগঠন সেবা অঙ্গন-এর উদ্যোগে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইফতার মাহফিলে এলাকার তরুণ স্বেচ্ছাসেবীরা অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, সেবা অঙ্গন সংগঠনটি গত চার বছর ধরে আড়িয়ল অঞ্চলের বিভিন্ন সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে খাদ্য সহায়তা, চিকিৎসা সহায়তা ও বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। সংগঠনের নেতৃবৃন্দ জানান, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই তাদের প্রধান লক্ষ্য এবং ভবিষ্যতেও এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন সেবার ফেরিওয়াল যুব সংঘের রক্তদান বিষয়ক সম্পাদক ও রক্তদান শাখার সভাপতি আব্দুল্লাহ খান। এছাড়াও উপস্থিত ছিলেন মোহাম্মদ নওশীন খান, নুরুদ্দিন তালুকদার, জুবায়ের বেপারী, রায়হান আব্দুল্লাহ, মাহবুব হোসাইন, মাহিন আহমেদ, গোলাম রাব্বিসহ, মারুফ শেখ, তামিম আহমেদ,

মাহফিল শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।