আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জ–২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এডভোকেট আব্দুস সালাম আজাদের নির্বাচন পরিচালনার লক্ষ্যে টঙ্গীবাড়ি উপজেলায় যুবদলের নির্বাচন পরিচালনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় টঙ্গীবাড়ি উপজেলার কাঠাদিয়া গ্রামে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. হাবিবুর রহমান হাবিবের নিজ বাসভবনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় টঙ্গীবাড়ি উপজেলার ১৩টি ইউনিয়নের যুবদলের নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন।

টঙ্গীবাড়ি উপজেলা যুবদলের আহ্বায়ক আনিছুর রহমান আনিছের সভাপতিত্বে এবং সদস্য সচিব মহসিন খান বাবুর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহজাহান বেপারী, মো. হাবিবুর রহমান হাবিব, যুবদল নেতা মো. সালাউদ্দিন, মো. সেলিম বেপারী, মো. সুমন মল্লিক, মো. মিজানুর রহমান, মো. হাবিবুর গাজী, মো. দ্বীন ইসলাম মুন্সী, মো. জয়নাল আবেদীন অরুণ, মো. মাসুম শেখসহ স্থানীয় নেতাকর্মীরা।

সভায় বক্তারা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী এডভোকেট আব্দুস সালাম আজাদকে বিজয়ী করতে যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে। ভোটারদের কাছে দলের বার্তা পৌঁছে দিতে সংগঠনের প্রতিটি স্তরের নেতাকর্মীকে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান তারা।

সভা শেষে নির্বাচন পরিচালনায় করণীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং ইউনিয়নভিত্তিক সাংগঠনিক কার্যক্রম জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়।