মুন্সীগঞ্জের সুপারমার্কেট সংলগ্ন গোল চত্বরে জাতীয়তাবাদী দল বিএনপির ৩ আসনের প্রার্থী কামরুজ্জামান রতনের কর্মী-সমর্থকদের উদ্যোগে ধানের চারা রোপণ করা হয়।

আজ ৭ই জানুয়ারি, বুধবার বেলা ১১টায় মুন্সীগঞ্জ সদর উপজেলার মুন্সীগঞ্জ পৌরসভার ৭ নং ওয়ার্ডের (উত্তর ইসলামপুর) জাতীয়তাবাদী দল বিএনপি’র মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী কামরুজ্জামান রতনের কর্মী-সমর্থনে মুন্সীগঞ্জ সুপারমার্কেট গোল চত্বরে ধানের চারা রোপণ করা হয়।

উক্ত সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ আজিম প্রধান, মোহাম্মদ সেলিম ফরাজী, মোঃ আউয়াল প্রধান, মোঃ আলমগীর পাঠান, মোহাম্মদ মাসুদ, মোহাম্মদ মোসলেমসহ জাতীয়তাবাদী দল বিএনপি’র মুন্সীগঞ্জ-৩ আসনের মনোনীত প্রার্থী কামরুজ্জামান রতনের কর্মী ও সমর্থকবৃন্দ।