মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার পাচগাঁও আলহাজ্ব ওয়াহেদ আলী দেওয়ান উচ্চ বিদ্যালয়ে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুর ১টায় বিদ্যালয়ের শ্রেণীকক্ষে শিক্ষার্থী ও শিক্ষকদের উপস্থিতিতে এ দোয়ার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে চিকিৎসাধীন আছেন। তাঁর সুস্থতার জন্য সকলের কাছে দোয়া কামনা করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি দেওয়ান মো. মনিরুজ্জামান।

বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বাবু রতন চন্দ্র বিশ্বাস, প্রধান শিক্ষক মো. আবুল কাশেম, সিনিয়র সহকারী শিক্ষক বাবু সুকুমার মন্ডল, মো. মমিনুল ইসলাম এবং সাবেক ইউপি চেয়ারম্যান আলী আহমেদ শেখ।

দোয়া পরিচালনা করেন ওই বিদ্যালয়ের ধর্মবিষয়ক শিক্ষক মো. বেলাল হোসাইন। এ সময় শিক্ষার্থীরা দেশের শান্তি, সমৃদ্ধি ও জাতীয় ঐক্যের জন্যও দোয়া প্রার্থনা করেন।