মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে আড়িয়ল স্বর্ণময়ী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে বিদ্যালয়ের সামনে তারা এ মানববন্ধন আয়োজন করে।
শিক্ষার্থীরা জানান, আসন্ন বার্ষিক পরীক্ষা ও নির্বাচনী (টেস্ট) পরীক্ষার আগে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হলে তা শিক্ষার পরিবেশে নেতিবাচক প্রভাব ফেলবে। তারা দাবি করেন, পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত যেন কোনো নির্বাচন কার্যক্রম না করা হয়।
মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, “আমরা চাই শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা দিতে। নির্বাচন হলে বিদ্যালয়ে অশান্তি ও বিভ্রান্তি সৃষ্টি হতে পারে।”
স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন মহলও এ দাবির প্রতি সমর্থন জানিয়েছেন।