মুন্সীগঞ্জ সদর উপজেলার ব্যস্ততম এলাকা সিপাহীপাড়া চৌরাস্তার চারপাশে ফুটপাত থেকে ভ্রাম্যমাণ দোকানপাট উচ্ছেদ করেছে সদর উপজেলা প্রশাসন।
গতকাল ৯ই এপ্রিল বুধবার সদর উপজেলার রামপাল ইউনিয়নের সিপাহীপাড়া এলাকায় বিকেল ৪ টা থেকে সন্ধ্যা সাড়ে ৬ টা পর্যন্ত উচ্ছেদ অভিযান পরিচালনা হয়।
অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) একেএম হাসানুর রহমান। উচ্ছেদ অভিযানে স্থাণীয়দের মাঝে স্বস্তি ফিরেছে। তারা ফুটপাত দখল মুক্ত করায় সদর উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন।
এ সময় রাস্তা দখল করে রাখা দুপাশের প্রায় ৫০ টির অধিক ভাসমান স্থাপনা, দোকান, ফুডকোর্ট অপসারণ করা হয় এবং জনদুর্ভোগ লাঘোব করে রাস্তার দুইপাশ চলাচলের উপযোগী করা হয়।
এ সময় সদর থানা পুলিশ সদস্যরা সহযোগিতা করে।
এ বিষয়ে নিবার্হী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) একেএম হাসানুর রহমান আমাদের কে জানান, জনদুর্ভোগ লাঘোবে রাস্তার ফুটপাত থেকে ভাসমান স্হাপনা উচ্ছেদ করা হয়েছে। এতে আশা করা যায় যানজট সমস্যার কিছুটা পরিত্রাণ ঘটবে।