Friday, ২০ নভেম্বর, ২০২৬ | ৩:০১ am

টঙ্গীবাড়ীতে ইনোভেশন মডেল একাডেমির বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার আড়িয়ল বাজারে ইনোভেশন মডেল একাডেমির বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে একাডেমি প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করা হয়।

মাতৃছায়া ও ইনোভেশন মডেল একাডেমির প্রতিষ্ঠাতা মাওলানা মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাডেমির সভাপতি মো. আলমগীর হাওলাদার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতিমারা মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মাহমুদ হাসান আলমগীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল ওয়াহিদ, সবুজকুড়ি বাংলাদেশ টঙ্গিবাড়ী উপজেলা কমিটির সভাপতি মাহফুজুর রহমান সুজন এবং আলোকসেতু গ্লোবাল ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অনিক শেখ।

এ সময় একাডেমির শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন আয়োজন অনুষ্ঠিত হয়। পাশাপাশি কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

সংশ্লিষ্টরা মনে করেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি মেধা, মনন ও সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই নিউজটি শেয়ার করুন

QR Code for this article

QR কোড স্ক্যান করে এই নিউজটি শেয়ার করুন