Thursday, ১৯ নভেম্বর, ২০২৬ | ১:১৫ am

টঙ্গীবাড়ীতে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, মসজিদ ও শিক্ষাপ্রতিষ্ঠানে অনুদান প্রদান এবং মাদকবিরোধী আলোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

নিতিরা সমাজ সংস্কার ও কল্যাণ পরিষদের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুরুতে কোরআন তেলোয়াত মোঃ ইব্রাহীম ছৈয়াল।

সঞ্চালক মাহফজুর রহমান সুজনের সঞ্চালনায় ও আড়িয়ল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জু শেখ ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভুমি) এস এম মেহেদি হাসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা সহকারী কর্মকর্তা আরিফুল আলম

এ সময় আরও উপস্থিত ছিলেন নিতিরা ফজুশাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান
এই সংগঠনের উপদেষ্টা মন্ডলিদের মধ্যে খোরশেদ মাঝি, রহিম মাঝি, শহীদুল ইসলাম আমীন, তোফাজ্জল হোসেন বেপারী, রিটন বেপারি, নজরুল শেখ, মিজান মাঝি, তপন দেওয়ান ,মালেক দেওয়ানসহ সংগঠনের সাধারণ সম্পাদক সজিব মাঝী, সংগঠন সভাপতি রিপন বেপারী ও সকল সদস্যের পক্ষ থেকে উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ জানান এবং সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে সকল কে অবহিত করেন

এছাড়া নিতিরা ফজুশাহ উচ্চ বিদ্যালয়ের আশপাশের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা, মসজিদ ও শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে সহযোগিতা এবং মাদকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতা সৃষ্টি করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। এ ধরনের উদ্যোগের মাধ্যমে শিক্ষার প্রসার ও সামাজিক উন্নয়নে সম্মিলিত ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

এই নিউজটি শেয়ার করুন

QR Code for this article

QR কোড স্ক্যান করে এই নিউজটি শেয়ার করুন