Wednesday, ২১ অক্টোবর, ২০২৬ | ৪:৩৮ pm

দৈনিক মুন্সিগঞ্জের বার্তার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টঙ্গীবাড়ী উপজেলা মৎস্য কর্মকর্তা নিগার সুলতানা মহোদয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ।

দৈনিক মুন্সিগঞ্জের বার্তার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টঙ্গীবাড়ী উপজেলা মৎস্য কর্মকর্তা নিগার সুলতানার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পত্রিকাটির প্রতিনিধিরা।

সাক্ষাৎকালে পত্রিকাটির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি স্থানীয় উন্নয়ন, মৎস্য খাতের অগ্রগতি এবং জনসচেতনতা সৃষ্টিতে গণমাধ্যমের ভূমিকা নিয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়।

এ সময় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরা এবং এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকার গুরুত্ব উঠে আসে।

টঙ্গীবাড়ী উপজেলা মৎস্য কর্মকর্তা নিগার সুলতানার সঙ্গে এ সৌজন্য সাক্ষাৎ পত্রিকাটির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে।

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও জনমানুষের কথা তুলে ধরার প্রত্যয়ে আগামীতেও এগিয়ে যাবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।

এই নিউজটি শেয়ার করুন

QR Code for this article

QR কোড স্ক্যান করে এই নিউজটি শেয়ার করুন