Thursday, ২৬ নভেম্বর, ২০২৬ | ৯:২৭ pm

টঙ্গিবাড়ীতে উত্তর বেতকা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার উত্তর বেতকা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় উ বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলার উত্তর বেতকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গিবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আলী আসগর রিপন মল্লিক।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বেতকা ইউনিয়ন বিএনপির সভাপতি কে এম জহিরুল ইসলাম লেলিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গিবাড়ী উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ মহসিন খান বাবু,পাঁচগাঁও বিএনপির সভাপতি মোঃ সেলিম শেখ,
উত্তর বেতকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি মোঃ আব্দুল হালিম বেপারী সভাপতিত্বে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওহাব শেখের সার্বিক তত্ত্বাবধানে এসময় আরো উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ খোরশেদ আলম শেখ,বেতকা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আব্দুর রউফ খান,বেতকা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মনির হোসেন খান রুবেল,বেতকা ইউনিয়ন বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক আক্তার হোসেন তালুকদার,বেতকা ইউনিয়ন মহিলা দলের সভানেত্রী জাহানারা বেগম,মাসুম শিকদার,মোঃ নুরুল আলম সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী অভিবাবক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

আয়োজকরা জানান, পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদ্যালয়জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি উপলক্ষে এ বিদায় সংবর্ধনার আয়োজন। এর মাধ্যমে শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা জানানো হয় এবং তাদের নতুন শিক্ষাজীবনে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেওয়া হয়।

এই নিউজটি শেয়ার করুন

QR Code for this article

QR কোড স্ক্যান করে এই নিউজটি শেয়ার করুন