Sunday, ৮ নভেম্বর, ২০২৬ | ৪:১৩ pm

টঙ্গীবাড়ীতে মাওলানা শামছুল হক ফরিদপুরী (রহ.)-এর জীবন, কর্ম, অবদান ও করণীয় শীর্ষক কনফারেন্স অনুষ্ঠিত

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় হযরত খানভী (রহ.) ও হযরত মাদানী (রহ.)-এর উত্তরসূরি, মুজাহিদে আজম হযরত মাওলানা শামছুল হক ফরিদপুরী ছদর ছাহেব হুজুর (রহ.)-এর জীবন, কর্ম, অবদান ও আমাদের করণীয় শীর্ষক কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার উপজেলার কামারখারা ইউনিয়নের জামিয়া ইসলামিয়া আশরাফুল উলুম মিতারা মাদ্রাসায় এ কনফারেন্সের আয়োজন করা হয়।
শায়েখ মুফতী হাফীজুদ্দীন (দা.বা.)-এর সভাপতিত্বে এবং কৃষিবিদ রায়হানুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা মুহাম্মদ সালমান (দা.বা.)।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা শেখ আজিমুদ্দিন (দা.বা.), হযরত মাওলানা লিয়াকত আলী (দা.বা.), হযরত মাওলানা ইয়াহইয়া সিদ্দিকী (হাফেজ জাহাঙ্গীর) (দা.বা.) এবং ডক্টর মাওলানা শহীদুল ইসলাম ফারুকী (দা.বা.), হযরত শাইখুল হাদিস আল্লামা আব্দুর রব ছাহেব।

কনফারেন্সের আহ্বায়কের দায়িত্ব পালন করেন জামিয়া ইসলামিয়া আশরাফুল উলুম মিতারা মাদ্রাসার মুহতামিম মুফতি মুস্তাফিজুর রহমান নোমানী। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মাদ্রাসার সভাপতি আলহাজ্ব মজিবুর রহমান সরদার ও সাধারণ সম্পাদক হাফেজ বশির আহমাদুল্লাহ।

অনুষ্ঠানের সৌজন্যে ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব আবু বকর সিদ্দীক (হিরা সরদার)। হযরত ছদর ছাহেব হুজুর (রহ.)-এর আদর্শ, জীবন ও কর্মকে তুলে ধরা এবং তাঁর অবদান থেকে শিক্ষা নিয়ে বর্তমান প্রজন্মের করণীয় সম্পর্কে আলোচনা করাই ছিল এ কনফারেন্সের মূল উদ্দেশ্য।

এই নিউজটি শেয়ার করুন

QR Code for this article

QR কোড স্ক্যান করে এই নিউজটি শেয়ার করুন