Tuesday, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৮:৫৯ am

পশ্চিম আড়িয়ল বাইতুন নুর জামে মসজিদের নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার পশ্চিম আড়িয়ল বাইতুন নুর জামে মসজিদের নতুন ভবন নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার জুমার নামাজ শেষে আনুষ্ঠানিকভাবে এ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।
মসজিদ কমিটির সভাপতি মো. ফারুক বেপারীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. কামাল শেখের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলী আজগর রিপন মল্লিক, উপদেষ্টা হাজি মো. ইলিয়াস বেপারী, সহ-সভাপতি মো. আক্তার হোসেন মোল্লা, মুন্সীগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি জাহিদুর রহমান জামাল, টঙ্গীবাড়ী উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মিজানুর রহমান বেপারী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুন্সীগঞ্জ জেলা কমিটির শূরা সদস্য মাওলানা আঃ বারী,

টঙ্গীবাড়ী থানা আমির মাওলানা হাবিবুর রহমান, আড়িয়ল ইউনিয়ন বিএনপির সভাপতি আঃ আলী নান্টু মাদবর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মারুফ হোসেন সেন্টু, মসজিদ কমিটির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর কবির মাস্টার ও কোষাধ্যক্ষ আঃ হাই শেখসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। মসজিদ কমিটি সূত্রে জানা যায়, প্রায় ৩ হাজার ৪০০ বর্গফুট জায়গাজুড়ে নতুন ভবনটি নির্মাণ করা হবে। সংশ্লিষ্টরা মসজিদের নির্মাণ কাজ সফলভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করেছেন।

এই নিউজটি শেয়ার করুন

QR Code for this article

QR কোড স্ক্যান করে এই নিউজটি শেয়ার করুন