মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীর সন্তান পারভেজ রহমান আমেরিকার নিউইয়র্ক অঙ্গরাজ্যের বাফেলোর অন্তর্গত চিকটোওয়াগা টাউন কাউন্সিলের প্রথম বাংলাদেশি-আমেরিকান মেম্বার (কাউন্সিলম্যান) হিসেবে নিযুক্ত হয়েছেন। তিনি টঙ্গীবাড়ী উপজেলার ধীপুর ইউনিয়নের পলাশপুর গ্রামের আতাউর রহমানের ছেলে। মঙ্গলবার তার পিতা আতাউর রহমান জানান, ২৫ আগস্ট ২০২৬ তারিখে একটি দলীয় ভোটের (৪-২ ভোটে) মাধ্যমে তাঁর এই নিয়োগ চূড়ান্ত হয়। সাবেক ডেমোক্র্যাট কাউন্সিল মেম্বার স্টিফেন নোইকির পদত্যাগের পর শূন্য হওয়া আসনটিতে পারভেজ রহমানকে স্থলাভিষিক্ত করা হয়। সে রাজনীতিতে যুক্ত হওয়ার পাশাপাশি একজন প্রিন্সিপাল ফিন্যান্স বিজনেস পার্টনার হিসেবে কর্মরত রয়েছেন। সে মূলত অন্তর্বর্তীকালীন সময়ে চলতি বছরের (২০২৬) শেষ পর্যন্ত এই দায়িত্ব পালন করবেন। নভেম্বর মাসে এই আসনে স্থায়ী প্রতিনিধি নির্বাচনের জন্য ভোট অনুষ্ঠিত হবে।