Monday, ২১ সেপ্টেম্বর, ২০২৬ | ৫:২১ am

জুলাই মাসে গ্রাম আদালতের কার্যক্রমে সেরা ধীপুর ইউনিয়ন

 

জুলাই মাসের গ্রাম আদালতের কার্যক্রমের বিবেচনায় টঙ্গিবাড়ী উপজেলার সেরা ইউনিয়ন নির্বাচিত হয়েছে ধীপুর ইউনিয়ন। এর আগে জুন মাসের গ্রাম আদালত কার্যক্রমে সেরা হয়েছিলো আড়িয়ল ইউনিয়ন ।

জুলাই মাসে ধীপুর ইউনিয়ন গ্রাম আদালতে ৬টি মামলা গ্রহণ এবং ৯টি মামলা নিষ্পত্তি করে ইউনিয়নটি সেরা নির্বাচিত হয়।

এ উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ধীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হোসেন মোল্লাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।চেয়ারম্যানের হাতে সম্মাননা স্মারক তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাহমিনা আক্তার

উপজেলা প্রশাসন জানায়, গ্রাম আদালতের কার্যক্রমে সক্রিয়তা ও দ্রুত মামলা নিষ্পত্তির বিষয়টি বিবেচনায় ধীপুর ইউনিয়নকে জুলাই মাসের সেরা ইউনিয়ন হিসেবে নির্বাচিত করা হয়েছে।

এই নিউজটি শেয়ার করুন

QR Code for this article

QR কোড স্ক্যান করে এই নিউজটি শেয়ার করুন