Monday, ২১ সেপ্টেম্বর, ২০২৬ | ৬:০৭ am

টঙ্গীবাড়িতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা।

 

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামীম আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আব্দুল মালেক, পানি মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব আবু বকর সিদ্দিক, উপজেলা বিএনপির সহসভাপতি ও ধীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকতার হোসেন মোল্লা, টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সহসভাপতি মো. মাসুম, উপজেলা কৃষি কর্মকর্তা পৃতিশ চন্দ্র পাল, মৎস্য কর্মকর্তা নিগার সুলতানা ও শিক্ষা কর্মকর্তা তানিয়া খাতুন।

এ ছাড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক পরিতোষ ঘোষ বাবু, বেতকা ইউনিয়ন বিএনপির সভাপতি কে এম জহিরুল ইসলাম লেলিন, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক নাজমুল ইসলাম রন্টি, পাঁচগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু সিদ্দিক বেপারী, দিঘিরপাড় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. সোহেল মিজিসহ বিভিন্ন দপ্তরের প্রধান, ইউপি চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যক্তিরা সভায় উপস্থিত ছিলেন।

সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি মাদক নিয়ন্ত্রণ, যানজট নিরসন, শিক্ষার মানোন্নয়ন, স্বাস্থ্যসেবা ও বিভিন্ন জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন কমিটির সদস্যরা।

সভায় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের নিজ নিজ ক্ষেত্রে সমন্বয়ের মাধ্যমে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।

এই নিউজটি শেয়ার করুন

QR Code for this article

QR কোড স্ক্যান করে এই নিউজটি শেয়ার করুন