Monday, ২১ সেপ্টেম্বর, ২০২৬ | ৬:১৩ am

বিক্রমপুর ট্রাভেল গ্রুপের মিঠামইন-অষ্টগ্রাম ভ্রমণ

মুন্সীগঞ্জের বিক্রমপুর ট্রাভেল গ্রুপ কিশোরগঞ্জের মিঠামইন ও অষ্টগ্রাম ভ্রমণ করেছে। শুক্রবার সকালে সেরাজাবাদ রানা শফিউল্লাহ কলেজের সামনে থেকে যাত্রা শুরু করে দলটি। ভ্রমণে সাংবাদিক, ব্যাংকার ও ব্যবসায়ীসহ ১০ জন বিশিষ্ট ব্যক্তি অংশ নেন।

শুক্রবার বেলা ১১টার দিকে সেরাজাবাদ রানা শফিউল্লাহ কলেজের সামনে থেকে ভ্রমণকারীরা যাত্রা শুরু করেন। পথে নরসিংদীতে জুমার নামাজ আদায় ও দুপুরের খাবার শেষে বিকেল ৫টার দিকে তাঁরা নিকলী হাওরে পৌঁছান। পরে নৌপথে হাওরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে সন্ধ্যা ৭টার দিকে মিঠামইনে পৌঁছান।

মিঠামইনে পৌঁছে দলটি উপজেলা পরিষদের ডাকবাংলোয় অবস্থান করে। রাতে মিঠামইন জিরো পয়েন্টসহ স্থানীয় বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখেন তাঁরা।

পরদিন সকালে মোটরসাইকেলে মিঠামইন থেকে অষ্টগ্রাম পর্যন্ত সড়কপথে ভ্রমণ করেন। এ সময় হাওরাঞ্চলের মনোরম প্রাকৃতিক দৃশ্য উপভোগ করেন ভ্রমণকারীরা। পরে বেলা ১২টার দিকে মিঠামইনের গেস্টহাউস ত্যাগ করে মুন্সীগঞ্জের উদ্দেশে রওনা হন তাঁরা।

ভ্রমণের আয়োজনে ছিলেন ব্যবসায়ী তৌহিদ খান, মজনু মোল্লা ও সুমন হাওলাদার। আয়োজকেরা জানান, কর্মব্যস্ততার বাইরে প্রকৃতির সৌন্দর্য উপভোগ এবং নিজেদের মধ্যে সৌহার্দ্য ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় করতেই এ ভ্রমণের আয়োজন করা হয়।

এই নিউজটি শেয়ার করুন

QR Code for this article

QR কোড স্ক্যান করে এই নিউজটি শেয়ার করুন