Saturday, ১০ অক্টোবর, ২০২৬ | ৫:১১ am

টঙ্গীবাড়ীতে আ’লীগ নেতা ইউপি চেয়ারম্যান গ্রেফতার

টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও আব্দুলাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রহিম কে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার উপজেলার আব্দুলাপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে টঙ্গীবাড়ী থানা পুলিশ। তিনি ওই গ্রামের মো. মৃত সাইজ উদ্দিন মিয়ার ছেলে। এ বিষয়ে টঙ্গীবাড়ী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শামীম আহাম্মেদ জানান টঙ্গীবাড়ী থানায় দায়ের হওয়া সন্ত্রাসবিরোধী আইন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

ফটো ক্যাপশণ: টঙ্গীবাড়ী আওয়ামী লীগ সহ-সভাপতি ও আব্দুলাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রহিম।

এই নিউজটি শেয়ার করুন

QR Code for this article

QR কোড স্ক্যান করে এই নিউজটি শেয়ার করুন