Saturday, ১০ অক্টোবর, ২০২৬ | ৫:১৩ am

টঙ্গীবাড়ী জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগে নতুন কমিটি রওশন আলম রেজা সভাপতি, সাব্বির হোসেন সেক্রেটারি

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার যুব ও ক্রীড়া বিভাগের নতুন কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি উপজেলার একটি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটিতে মো. রওশন আলম রেজাকে সভাপতি এবং মো. সাব্বির হোসেনকে সেক্রেটারি নির্বাচিত করা হয়েছে।

কমিটি গঠন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে টঙ্গীবাড়ী উপজেলার বিভিন্ন ইউনিয়নের যুব বিভাগের নেতাকর্মী ও সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা যুবসমাজকে মাদক, অপরাধ ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে নৈতিকতা, শৃঙ্খলা ও সুস্থ ক্রীড়াচর্চার মাধ্যমে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

বক্তারা বলেন, যুবসমাজ একটি দেশের ভবিষ্যৎ শক্তি। তাদের সঠিক দিকনির্দেশনা ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা গেলে সমাজে শৃঙ্খলা ও সৌহার্দ্য আরও সুদৃঢ় হবে। এ ক্ষেত্রে খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি নেতৃত্বের গুণাবলি বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

নতুন কমিটির নেতৃত্বে টঙ্গীবাড়ী উপজেলার বিভিন্ন ইউনিয়নে যুব ও ক্রীড়া কার্যক্রম আরও বিস্তৃত ও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত নেতাকর্মীরা।

নবনির্বাচিত সভাপতি ও সেক্রেটারি দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করেন এবং যুবসমাজকে ইতিবাচক ও গঠনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন।

এই নিউজটি শেয়ার করুন

QR Code for this article

QR কোড স্ক্যান করে এই নিউজটি শেয়ার করুন