Saturday, ১০ অক্টোবর, ২০২৬ | ৫:১৩ am

টঙ্গীবাড়ি প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি, সবুজায়নের বার্তা দিলেন সাংবাদিকরা

পরিবেশ রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষরোপণ কর্মসূচি।

শনিবার টঙ্গীবাড়ি প্রেসক্লাব ভবন সংলগ্ন সরকারি বিক্রমপুর ডিগ্রি কলেজের পাশের এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করেন টঙ্গীবাড়ি প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম। উদ্বোধনের পর উপস্থিত সাংবাদিকরা বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা রোপণ করেন এবং পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন।

এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু বাকার মাঝি, সহ-সভাপতি শেখ সোহাগ ও সামসুদ্দিন তুহিন, সদস্য মাসুম হাসান, সহ-সম্পাদক নাজমুল হাসান পিন্টু, কোষাধ্যক্ষ অনিক শেখ, উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আবু বকর এবং পত্রিকা বিক্রেতা মজিবুর রহমান মল্লিকসহ প্রেসক্লাবের সদস্যরা।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে ব্যাপকভাবে বৃক্ষরোপণের বিকল্প নেই। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে টঙ্গীবাড়ি প্রেসক্লাব ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত রাখবে বলেও তারা জানান।

এই নিউজটি শেয়ার করুন

QR Code for this article

QR কোড স্ক্যান করে এই নিউজটি শেয়ার করুন